এক্সপ্লোর

IPL 2025 Retention: কবের মধ্যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে?

IPL 2025: আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা মোট ছয়জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে বলে আইপিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

নয়াদিল্লি: শনিবার, ২৮ সেপ্টেম্বর আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে ফ্র্যাঞ্চাইজিদের রিটনেশনের (IPL 2025 Retention) সংখ্যা এবং রিটেনশন সংক্রান্ত না না নিয়মাবলী জানানো হয়েছে। তবে কবের মধ্যে জানাতে হবে এই রিটনেশন তালিকা?

শনিবার বেঙ্গালুরুতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকের পরেই আইপিএলের রিটেনশন সংক্রান্ত একগুচ্ছ নিয়ম জানানো হয়েছে। ক্যাপড এবং আনক্যাপড ক্রিকেটারদের ক্রিকেটার মিলিয়ে মোট ছয়জনকে ফ্র্যাঞ্চাইজিরা ধরে রাখতে পারবে বলে জানানো হয়েছে। এই ছয়জন ক্রিকেটারকে রিটনেশন বা আরটিএম কীভাবে ফ্র্যাঞ্চাইজিরা ধরে রাখতে চান, তা ফ্র্যাঞ্চাইজিদের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কবের মধ্যে জানাতে হবে এই রিটেনশন তালিকা?

আসন্ন মেগা নিলামের আগে অনেক মহাতারকাদেরই দলবদলের খবর নিয়ে শোরগোল শোনা যাচ্ছে। তাই ফ্র্যাঞ্চাইজিরা ঠিক কাদের ধরে রাখতে চাইছে, তা জানতে মুখিয়ে রয়েছে দলগুলির অনুরাগীরাও। খবর অনুযায়ী ৩১ অক্টোবর বিকেল ৫ টার মধ্যে এই তালিকা জানিয়ে দিতে হবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের। এই সময়ের মধ্যে যদি কোনও ক্রিকেটার ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটান, তাহলে তিনি আনক্যাপড থেকে ক্যাপড তালিকায় চলে যাবেন।

 

আসন্ন মরশুমের জন্য বরাদ্দ টাকার পরিমাণও কিন্তু অনেকটাই বেড়েছে। নিলামের জন্য বরাদ্দ টাকাও বারিয়ে ১২০ কোটি করা হয়েছে। পরের মরশুমের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির কথা ঘোষণা করা হয়েছে। সেইজন্য বাড়তি  পারফরম্যান্স পে এবং নিলামের জন্য বরাদ্দ টাকার সঙ্গে এই ম্যাচ ফির টাকাও যোগ করা হবে। পরের মরশুমের জন্য এইগুলি সব যোগ করে এক ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ১৪৬ কোটি টাকা খরচ করতে পারবে, যেখানে এই মরশুমে সেটা ছিল ১১০ কোটি। এই স্যালারি কাপ প্রতি বছরই বাড়বে। ২০২৬ মরশুমের জন্য ১৪৬ কোটি টাকা বেড়ে হবে ১৫১ কোটি এবং তার পরের মরশুমে সেটা দাঁড়াবে ১৫৭ কোটি টাকায়।

এবার খালি ফ্র্যাঞ্চাইজিগুলির রিটেনশন তালিকা ঘোষণা করার অপেক্ষা। জল্পনা-কল্পনা কিন্তু পুরোদমে চলছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দিল্লি ছেড়ে আরসিবিতে যোগ দিচ্ছেন পন্থ! জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন ঋষভ 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget