এক্সপ্লোর

IPL 2025: ২৭ কোটির ক্রিকেটার ৪ ম্যাচে ২৭ রানও করতে পারেননি! প্র্যাক্টিসে ব্যাটই ধরলেন না পন্থ!

Rishabh Pant: কিন্তু টুর্নামেন্টের প্রথম ৪ ম্যাচে পন্থ ব্যর্থ বললেও কম বলা হয়। চূড়ান্ত ব্যর্থ। ৪ ম্যাচে তাঁর রানসংখ্যা? ০, ১৫, ২ ও ২।

সন্দীপ সরকার, কলকাতা: আইপিএলের (IPL) ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। মহানিলামের টেবিলে তাঁকে নিয়ে ঝড় উঠেছিল। লখনউ সুপার জায়ান্টস ২৭ কোটি টাকায় তাঁকে দলে নেয়। ২৭ কোটি টাকা! আইপিএলে এত দাম কোনও ক্রিকেটার কস্মিনকালেও পাননি।

অথচ আইপিএলে যেন দুঃস্বপ্নের সফর চলছে ঋষভ পন্থের (Rishabh Pant)। ৪ ম্যাচ খেলে ফেলেছেন। দলের সবচেয়ে দামি ক্রিকেটারের হাতে নেতৃত্বের ব্যাটনও তুলে দিয়েছেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু টুর্নামেন্টের প্রথম ৪ ম্যাচে পন্থ ব্যর্থ বললেও কম বলা হয়। চূড়ান্ত ব্যর্থ। ৪ ম্যাচে তাঁর রানসংখ্যা? ০, ১৫, ২ ও ২। ৪ ইনিংসে ১৯ রান করেছেন। ২৭ কোটির প্লেয়ার এখনও পর্যন্ত ২৭ রানও করেননি। পন্থকে কাঠগড়ায় তোলা শুরু হয়ে গিয়েছে।

পন্থের সামনে পরের পরীক্ষা ইডেন গার্ডেন্সে। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। মনে করিয়ে দেওয়া যাক, কেকেআর আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে টুঁটি টিপে হারিয়েছে। মিচেল স্টার্ক না থাকলেও শাহরুখ খানের দলের হয়ে বোলিং করছেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, এবং এক ও অদ্বিতীয় সুনীল নারাইন। পন্থের পরীক্ষা যে সহজ হবে না, বরং বেশ কিছু আনকমন প্রশ্নের মুখোমুখি হতে পারে, বলার অপেক্ষা রাখে না।

আর সেই পরীক্ষার দু'দিন আগে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কী করলেন?

মাঠে ঢুকে প্রথমে মেন্টর জাহির খানের সঙ্গে খানিক সময় কাটালেন। কিছুক্ষণ কথা বললেন কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে। তারপরই শুরু করলেন খোশগল্প। কখনও সঙ্গী সতীর্থ রবি বিষ্ণোই, আবেশ খান, তো কখনও প্রতিপক্ষ শিবিরের কুইন্টন ডি'কক, রিঙ্কু সিংহ। নারাইনের সঙ্গেও খুনসুটি করলেন। একবার তো দেখা গেল ইডেন গার্ডেন্সের বি ব্লকের সামনে যেখানে কেকেআরের নেট প্র্যাক্টিস চলছে, সেখানে মাঠের ঘাসের ওপর শুয়ে পড়েছেন পন্থ। তাঁকে ঘিরে চলছে দেদার আড্ডা।

পন্থের এই ফুরফুরে মেজাজ দেখে অনেকে অবাক। হতে পারে তাঁর দল আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে এসেছে। কিন্তু পন্থের ব্যাটে রান কই? রান না পেলে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের ঘণ্টার পর ঘণ্টা থ্রো ডাউন নেওয়া বা নেটে অতিরিক্ত সময় কাটাতে দেখে অভ্যস্ত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা বেশ হতবাক পন্থের মনোভাবে।

গা ছাড়া মনোভাব? লখনউ শিবিরের কেউ কেউ অবশ্য বলছেন, পন্থ এরকমই। চাপ নিতে পছন্দ করেন না। চাপমুক্ত থাকতে পারাই তাঁর সাফল্যের রসায়ন। ম্যাচে এর কোনও প্রভাব পড়বে না। বরং চাপমুক্ত হয়ে ক্রিজে গেলে বিধ্বংসী ইনিংসও খেলে দিতে পারেন।

ক্রিকেটপ্রেমীরা অবশ্য পুরোপুরি আশ্বস্ত হচ্ছেন না। আত্মবিশ্বাসী পন্থের হোমওয়ার্কে কি অনীহা?

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget