এক্সপ্লোর

IPL 2025: ১৭ বছর পর সিএসকের ভিটেতে জয়, চিপকে ম্যাচ শেষে নাচে মাতলেন বিরাট কোহলি

CSK vs RCB: চিপকে আরসিবির ১৯৬ রানের জবাবে মাত্র ১৪৬ রানে সিএসকের ইনিংস থেমে যায়।

চেন্নাই: ১৭ বছর, হ্যাঁ, ঠিক এতদিন পরেই চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপকে হলুদ ব্রিগেডের বিরুদ্ধে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (CSK vs RCB)। তাও আবার অল্প নয়, ৫০ রানের বড় ব্যবধানে হলুদ ব্রিগেডের গড়ে জয় পেয়েছে আরসিবি। আইপিএলে এই নিয়ে মাত্র তৃতীয়বার নিজেদের প্রথম দুই ম্যাচই জিতল আরসিবি। এই জয় উপলক্ষে সাজঘরেই আনন্দের জোয়ারে ভাসলেন বিরাট কোহলি (Virat Kohli)।

এই ম্যাচে স্বাভাবিকভাবেই কোহলির দিকে সকলের নজর ছিল। ব্যাট হাতে নিজের গোটা ইনিংস জুড়েই টাইমিংয়ের সমস্যায় ভুগেছেন তিনি। কোহলি ৩১ রান করলেও, তা আসে ৩০ বলে। তবে দল জিতেছে, এর থেকে আনন্দের আর কী ই বা হতে পারে। তাই আরসিবির সাজঘরে একেবারে নাচ জুড়ে দিলেন 'কিং কোহলি'। শুধু কোহলি নন, লুঙ্গি এনগিডিসহ বাকিদেরও জয়ের উচ্ছ্বাসে কাঁধ ও কোমড় দোলাতে দেখা যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আরসিবির তরফে শেয়ার করা হয়। 

 

প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল ১৯৬/৭। বড় রান পাননি কোহলি। ৩০ বলে ৩১ করে ফেরেন। তবে আরসিবিকে ভাল জায়গায় রাখেন ফিল সল্ট ও রজত পাতিদার। সল্ট ১৬ বলে করেন ৩২। ৩২ বলে ৫১ পাতিদারের। ১৪ বলে ২৭ করেন দেবদত্ত পাড়িক্কল। ৮ বলে অপরাজিত ২২ রান করেন টিম ডেভিডের।

শুক্রবার মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) যখন নামলেন, সিএসকে ইনিংসের ১৫.৩ ওভার। ৯৯ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে সিএসকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (CSK vs RCB) জয় কার্যত নিশ্চিত দেখাচ্ছে। ধোনি চেষ্টা করলেন। তবে অসম্ভবকে সম্ভব করতে পারলেন না। তাঁর ব্যাট থেকে চার বেরল, পরপর ২ বলে বিশাল ছক্কা আছড়ে পড়ল গ্যালারিতে। ১৬ বলে ৩০ রানে অপরাজিত রইলেন। ১৯৭ রান তাড়া করতে নেমে সিএসকে আটকে গেল ১৪৬/৮ স্কোরে। দক্ষিণের ডার্বিতে ৫০ রানে জিতল রজত পাতিদার, বিরাট কোহলিদের আরসিবি।

এই জয়ের সুবাদে কিন্তু লিগ তালিকায় এক নম্বরে রয়েছেন বিরাট কোহলি, রজত পাতিদারদের আরসিবি। এরপর ২ এপ্রিল গুজরাতের বিরুদ্ধে এ মরশুমের আইপিএলে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আরসিবি। তাঁরা তিনে তিন করতে পারবেন কি না, সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget