এক্সপ্লোর

IPL 2026: আইপিএল ২০২৬-র আগেই লখনউ সুপার জায়ান্টসে যোগ দিলেন কেন উইলিয়ামসন, পেলেন বড় দায়িত্ব

Kane Williamson: সুপার জায়ান্টসের ফ্র্যাঞ্চাইজির দক্ষিণ আফ্রিকার দল ডারবান সুপার জায়ান্টসের হয়ে এ মরশুমে খেলেছেন কেন উইলিয়ামসন।

নয়াদিল্লি: আইপিএল শুরু হতে এখনও খানিকটা সময় বাকি রয়েছে। এখনও পরবর্তী আইপিএলের জন্য নিলামের দিনক্ষণও ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যেই দলগুলি নিজেদের ঘর গোছাতে শুরু করেছে। পরবর্তী মরশুমের আগে বড় সিদ্ধান্ত নিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। দলের সঙ্গে যুক্ত হলেন বর্তমান যুগের সেরা ব্য়াটারদের অন্যতম কেন উইলিয়ামসন (Kane Williamson)।

সুপার জায়ান্টসের ফ্র্যাঞ্চাইজির দক্ষিণ আফ্রিকার দল ডারবান সুপার জায়ান্টসের হয়ে এ মরশুমে খেলেছেন তিনি। এবার সুপার জায়ান্টসের আইপিএলের ফ্র্যাঞ্চাইজি, লখনউয়ের সঙ্গেও যুক্ত হলেন কেন উইলিয়ামসন। সেই সিদ্ধান্তের কথা খোদ সুপার জায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) একটি সোশ্য়াল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন। তিনি লেখেন, 'কেন সুপার জায়ান্টস পরিবারের অংশ অঙ্গ ছিলেন এবং ওঁকে লখনউ সুপার জায়ান্টসের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজ়ারের নতুন ভূমিকায় স্বাগত জানাতে পারাটা দারুণ সৌভাগ্যের। ওঁর নেতৃত্ব, পরিকল্পনা তৈরির দক্ষতা এবং খেলার বিষয়ে ওঁর গভীর জ্ঞানের পাশাপাশি তরুণদের উদ্বুদ্ধ করার ক্ষমতা ওঁকে দলের জন্য অপরিহার্য করে তোলে।'

 

অতীতে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হিসাবে কেন উইলিয়ামসন দলকে ফাইনালে তুলেছিলেন। গত বছরও গুজরাত টাইটান্সের অঙ্গ ছিলেন তিনি। তবে এ মরশুমে তাঁকে কোনও আইপিএল দল কেনেনি। পরের মরশুমেও যে তাঁকে ক্রিকেটার হিসাবে পাওয়া যাবে না, তা নিশ্চিত হয়ে গেল। অবশ্য ৩৫ বছর বয়সি মহাতারকা কিন্তু এখনও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি। তবে প্রাক্তন কিউয়ি অধিনায়ক নিউজ়িল্যান্ডের সঙ্গে বার্ষিক চুক্তির বদলে ক্যাজ়ুয়াল চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছেন। বেশ কয়েকদিন জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি তাঁকে। তবে এ মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে কিউয়িদের হয়ে ওয়ান ডে সিরিজ়ে তাঁকে মাঠে নামতে দেখা যেতে পারে। ২৬ অক্টোবর থেকে সেই সিরিজ় শুরু হবে। 

ব্যাট হাতে তিনি আন্তর্জাতিক মঞ্চ থেকে আইপিএল মাতিয়েছেন। এবার প্রথমবার দলের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত হচ্ছেন কিউয়ি মহাতারকা। নিজের নতুন ভূমিকায় তিনি কেমন পারফর্ম করেন, সেটাই কিন্তু দেখার বিষয় হতে চলেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget