এক্সপ্লোর

KKR vs LSG: লখনউয়ের বিরুদ্ধে জয়ের মুখ থেকে ফের হার কেকেআরের, কোথায় ঘুরল ম্য়াচের মোড়?

Mukul Choudhary: কেকেআরের বিরুদ্ধে লখনউয়ের হয়ে ২৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন লখনউয়ের মুকুল চৌধুরি।

কলকাতা: প্রথম দুই ম্যাচে চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স। সেই হতাশা পিছনে ফেলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চলতি আইপিএল মরশুমে (IPL 2026) প্রথম জয়ের আশা দেখছিল কলকাতা নাইট রাইডার্স (KKR vs LSG)। তবে সে গুড়ে বালি। আবারও এক ম্যাচ শেষে খালি হাতেই মাঠ ছাড়তে হল অজিঙ্ক রাহানেদের, ফের এক ম্য়াচ শেষে হতাশায় ডুবলেন নাইট সমর্থকরা। 

জয়ের জন্য লখনউয়ের সামনে লক্ষ্য ছিল ১৮২ রানের। ম্যাচের বেশিরভাগ সময়ই মনে হচ্ছিল এই রান জয়ের জন্য যথেষ্ট। ১৬তম ওভারের শেষ বলে আয়ুষ বাদোনি আউট হওয়ার পর যখন ১২৮ রানে সাত উইকেট হারিয়ে ফেলে লখনউ, তখন কেকেআর সমর্থকদের একাংশ ধরেই নিয়েছিল এই ম্যাচে জয় নিশ্চিত। তবে ক্রিকেটে বারংবার বলা হয় যতক্ষণ না ম্যাচের শেষ বল হয়ে যাচ্ছে, ততক্ষণ খেলা শেষ নয়, শেষ বলের আগে পর্যন্ত যা খুশি হতে পারে। আজকের ম্য়াচের পর ঠিক এই শিক্ষাটাই হয়তো কেকেআর সমর্থকরা পাবে।

এদিন লখনউয়ের হয়ে সাত নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন মুকুল চৌধুরি (Mukul Choudhary)। ঘরোয়া ক্রিকেটে বড় শট খেলতে সক্ষম এমন ব্যাটার হিসাবে তাঁর সুখ্যাতি রয়েছে। তবে ঘরোয়া ক্রিকেট থেকে যে আইপিএল অনেকটাই ভিন্ন, তা সকলেই জানেন। তাই অনেকেই  মুকুল কতটা কী করতে পারবেন সেই নিয়ে শঙ্কায় ছিলেন। কিন্তু ১৭ থেকে ২০ ওভার পর্যন্ত যা ঘটল, তার পরে মুকুলের প্রতিভা বা মানসিকতা, কোনওটা নিয়েই প্রশ্ন করা কার্যত অপরাধই হবে।

ব্যাট হাতে ক্রিকেটের নন্দন কাননে এক ঐতিহাসিক ইনিংসের সাক্ষী থাকলেন সমর্থকরা। এদিন ঠিক যখন দেওয়ালে দলের পিঠ ঠেকে গিয়েছে, তখনই জ্বলে উঠল মুকুলের ব্যাট। দীর্ঘকায় ডান হাতি ব্যাটারের গ্রিপটাও ব্যাটের অনেকটা উপরের দিকে। ক্রিকেটে এক প্রবাদ আছে, 'লং হ্যান্ডেল' ব্যবহার, অর্থাৎ আগ্রাসী ব্যাটিং করা। এদিন মুকুল প্রকৃত অর্থেই সেই 'লং হ্যান্ডেল'টাই ব্যবহার করলেন। ২৬ বলে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম অর্ধশতরান হাঁকান তিনি। হাঁকান সাতটি ছয়। রান তাড়া করতে নেমে সাত বা তাঁর নীচে ব্যাটে নামা কোনও ব্যাটারের ছক্কা হাঁকানোর ক্ষেত্রে এটি সর্বকালীন রেকর্ড। 

শেষমেশ মুকুলের ব্যাটে ভর করেই জয় পেল লখনউ। ২০০ স্ট্রাইক রেটে ২৭ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি, আর তাঁর এই ইনিংসটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget