এক্সপ্লোর

IPL 2026: পরপর তিন ম্যাচ, মিডল ওভারের ধাঁধাঁয় ফের আটকে গেল কেকেআর, নাইট সমর্থকদের উদ্বেগ বাড়ছে

Kolkata Knight Riders: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১১ থেকে ১৫ ওভারে ব্যাটিং করার সময় কেকেআর মাত্র ১৭ রান তোলে, হারায় তিন তিনটি উইকেট।

কলকাতা: 'ধাঁধাঁর থেকেও জটিল তুমি...' কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সমর্থকরা সম্ভবত ১১ থেকে ১৫ ওভারে দলের ব্যাটিং দেখার সময় বর্তমানে এই গানটিই গাইছেন। গত ম্যাচে বৃষ্টির জন্য খেলা হয়নি। সেই ম্যাচ বাদ দিয়ে, বাকি তিন ম্যাচেই ১১ থেকে ১৫ ওভারে কেকেআরের ব্যাটিংয়ে প্রায় একই ছবি দেখা গিয়েছে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আজকের ম্যাচেও এর অন্যথা হল না। 

ইডেন গার্ডেন্সে অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশী কেকেআরের হয়ে শুরুটা বেশ ভালই করেছিলেন। ১০ ওভার শেষে ৯৮ রানের বিনিময়ে কেকেআর মাত্র এক উইকেট হারিয়েছিল। তবে পরবর্তী ৩০ বলের মধ্যে কেকেআর ১০টি বল ডট খায়, তিনটি উইকেট হারায় এবং ১৭টি বলে এক রান করে। অর্থাৎ ১১ থেকে ১৫ ওভারে আজকের ম্যাচে কেকেআরের ব্যাটিং পরিসংখ্যান ১৭ রানের বিনিময়ে তিন উইকেট। মাত্র ৩.৪ রান প্রতি ওভার গড়ে এই ম্যাচে রান করে কেকেআর।

পরিসংখ্যান বলছে, কেকেআরের মিডল অর্ডারের সমস্যা নতুন নয়। গত মরশুমে সাত থেকে ১৬ ওভারের মধ্যে কেকেআর টুর্নামেন্টের সবথেকে খারাপ, মাত্র ৭.৯৬ রান রেট এবং ২০.৫২ গড়ে রান তুলেছিল। মরশুম বদলালেও মিডল ওভারে কেকেআরের সমস্যা এখনও বিদ্যমান। এ মরশুমের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর প্রথম ম্যাচে প্রথম ১০ ওভারে দুই উইকেটের বিনিময়ে ১২০ রান তুলেছিল। তার পরের পাঁচ ওভারে কেকেআর মাত্র ৪৩ রান তোলে, এক উইকেট হারায়।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মরশুমের দ্বিতীয় ম্যাচে কেকেআরের পরাজয়ের তো অন্যতম প্রধান কারণই হল এই ১১ থেকে ১৫ ওভারের মাঝে দলের ব্যাটিং ধস। সানরাইজার্সের বিরুদ্ধে ২২৭ রান তাড়া করতে নেমেও কেকেআর বেশ ভাল জায়গায় ছিল। ইনিংসের মাঝপথে দলের স্কোর ছিল তিন উইকেটের বিনিময়ে ১১০ রান। সেই অবস্থান থেকে পরবর্তী পাঁচ ওভারে কেকেআর ৪৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট হারিয়ে ফেলে। সুতরাং, মিডল ওভারের এই সমস্যা কিন্তু কেকেআর সমর্থকদের নিঃসন্দেহেই উদ্বেগ বাড়াচ্ছে।

যদিও আজকের ম্যাচের ক্ষেত্রে মিডল ওভারে ব্যাটিং করার বিষয়ে মুখ খুলে রোভম্যান পাওয়েল দাবি করেন এই পিচ একেবারেই পাটা নয় এবং এখানে সহজে ২২০ থেকে ২৫০ রান তোলা সম্ভব নয়। তাঁর মতে ১৮০ থেকে ১৯০ রান আজকের ম্যাচের জন্য যথেষ্ট। এবার সেই রান কেকেআরের জয়ের জন্য যথেষ্ট হয় কি না, এবার সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget