এক্সপ্লোর

IPL Points Table: টানা দুই ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে পঞ্জাব কিংস, কততে রয়েছে MI, CSK, KKR?

Punjab Kings: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে নাগাড়ে চার ম্যাচে জয় পেল পঞ্জাব কিংস।

নয়াদিল্লি: আইপিএলের (IPL 2026) দুই কিংসের ভাগ্য একেবারে বিপরীতমুখী। নাগাড়ে দুই ম্যাচ হেরে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ফের একবার আইপিএলের লিগ তালিকায় একেবারে সবার নীচে। আর তাদের আজকের প্রতিপক্ষ পঞ্জাব কিংস (Punjab Kings) নাগাড়ে দুই ম্যাচ জিতে লিগ তালিকায় একেবারে শীর্ষে পৌঁছে গেল। দুই দলের পারফরম্যান্সে যে পার্থক্য নজরে পড়ল, লিগ তালিকাতেও কিন্তু সেই পার্থক্য দেখা যাচ্ছে।

একমাত্র দল হিসাবে আপাতত দুই ম্যাচ খেলে দুই ম্যাচই জিতে নিয়েছে পঞ্জাব কিংস। তাই স্বাভাবিকভাবেই গত বারের ফাইনালিস্টরা এখন লিগ তালিকার শীর্ষে। অপরদিকে, চেন্নাই সুপার কিংস দুই ম্যাচের দুইটিতেই হেরে লিগ তালিকায় একেবারে নীচে। কেকেআরও দুই ম্যাচে দুইটিতে হেরেছে। তবে নাইটদের নেট রান রেট (-১.৯৬৪), সিএসকের নেট রান রেটের (-২.৫৬২) থেকে ভাল হওয়ায় নাইটরা আপাতত নয় নম্বরে রয়েছে। আর সিএসকে ফের একবার লাস্ট বয়। 

সিএসকে ও কেকেআর বাদে গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টসও এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। ওই দুই দল যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে। রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরাও নিজেদের এখনও পর্যন্ত একমাত্র ম্যাচ খেলে দুরন্ত জয় পেয়েছিল। এই দুই দল আপাতত দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। দিল্লি ক্যাপিটালস রয়েছে চারে। কেকেআরকে হারানো মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ নম্বরে রয়েছেন। অপরদিকে, পরাজয় দিয়ে মরশুম শুরু করা সানরাইজার্স হায়দরাবাদ কেকেআরের বিরুদ্ধে জয় দিয়ে খাতা খুলেছে। অরেঞ্জ আর্মি আপাতত ষষ্ঠ স্থানে রয়েছে।

আজকের ম্যাচে জয়ের সুবাদে কিন্তু একদিকে যেখানে শুরুতেই সিএসকে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছে। সেখানে পঞ্জাব অনেকটাই এগিয়ে গেল।

এদিন ম্য়াচে তরুণ আয়ুষ মাত্রে টপ অর্ডারে ব্যাট করে সর্বাধিক ৭৩ রানের ইনিংস খেললেন। আর মিডল ওভারে সরফরাজ খান ও শিবম দুবে নিজেদের শক্তি প্রদর্শন করে বড় বড় শট খেলেন। এই তিনের সুবাদেই পাঁচ উইকেটে ২০৯ রান তুললল সিএসকে। সরফরাজ খান ৩২ রানের ইনিংস খেলেন। শিবম দুবে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন। অপরদিকে পঞ্জাব কিংসের হয়ে বোলিংয়ে নজর কাড়েন বিজয়কুমার বিশাখ। তিনি বল হাতে দুই উইকেট নেন।

জবাবে দুরন্ত জয় পেল পঞ্জাব কিংস। পঞ্জাবের এই জয়ের নায়ক কোনও একজন নয়, বরং টিমগেমেই ম্যাচ জেতাল পঞ্জাব কিংসকে। বল হাতে বিজয়কুমার বিশাখ দুই উইকেট নিলেন। এরপর ব্য়াট হাতে ২১০ রান তাড়া করতে নেমে অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) অর্ধশতরান হাঁকান। তবে প্রভসিমরণ সিংহ, কুপার কনোলি, প্রিয়াংশ আর্যরাও ব্যাট হাতে অবদান রাখেন। এই দলগত প্রচেষ্টায় আট বল বাকি থাকতে পাঁচ উইকেটে সিএসকের বিরুদ্ধে জয় পেল পঞ্জাব কিংস।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?
Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget