এক্সপ্লোর

CSK vs PBKS: আম্পায়ারের পরীক্ষায় আটকে গেল ব্যাট, তাও সেই ব্যাট দিয়েই বিধ্বংসী হাফসেঞ্চুরি হাঁকালেন আয়ুষ মাত্রে

Ayush Mhatre: পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৩ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তরুণ আয়ুষ মাত্রে।

চেন্নাই: আইপিএলে (IPL 2026) নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের হাতে দুরমুশ হওয়ার পর আজ নিজেদের ঘরের মাঠ চিপকে খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্রতিপক্ষ ইনফর্ম তথা গত বারের রানার্স আপ দল পঞ্জাব কিংস (CSK vs PBKS)। সেই ম্যাচের শুরুটা কিন্তু সিএসকে খুব একটা ভালভাবে করতে পারেনি। মাত্র সাত রানেই প্রথম উইকেট হারিয়েছিল সিএসকে। সাত রানে আউট হয়েছিলেন সঞ্জু স্যামসন। তবে তারপরে নেমে তরুণ আয়ুষ মাত্রে (Ayush Mhatre) দুরন্ত এক অর্ধশতরানের ইনিংস খেললেন। কিন্তু তাঁর ইনিংসের শুরুটা খানিক বিতর্কিতভাবেই হয়েছিল।

ইনিংসের শুরুতেই আয়ুষ মাত্রে যখন ব্যাট করতে নামেন, তখন বর্তমান ট্রেন্ড মেনেই আম্পায়র তাঁর ব্যাট গজ দিয়ে চেক করেন। সেই গজের মধ্যে দিয়ে ব্যাট গেলে তবেই তা বৈধ। কিন্তু মাত্রের এক নয়, দুই ব্যাটই সেই গজের মধ্যে আটকে যায়। মাত্রে খানিকটা স্তম্ভিতও হয়ে যান। তবে তারপরেই ভুলটা ধরে পড়ে। ধারাভাষ্য দেওয়া ইয়ান বিশপ জানান আম্পায়ার গজটাই উল্টো ধরেছেন। আরেক ধারাভাষ্যকার মাইকেল ক্লার্কও গোটা ঘটনায় বেশ বিস্মিত হয়ে যান।

 

 

তবে শেষমেশ আম্পায়ার গজটা সঠিক করে ধরেন এবং শেষমেশ আয়ুষ মাত্রে যে ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন, সেই ব্যাট দিয়েই নিজের ইনিংস খেলেন। শুধু খেলেন না, বলা ভাল ইনিংস শাসন করেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রিয় ক্রিকেটার রোহিত শর্মা। অনেকটা রোহিতের মতোই অবলীলায় বোলারদের বলগুলিকে মাঠের বাইরে ফেলছিলেন আয়ুষ। তিনি মাত্র ২৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন।

তরুণ আয়ুষ মাত্রে টপ অর্ডারে ব্যাট করে সর্বাধিক ৭৩ রানের ইনিংস খেললেন। আর মিডল ওভারে সরফরাজ খান ও শিবম দুবে নিজেদের শক্তি প্রদর্শন করে বড় বড় শট খেলেন। এই তিনের সুবাদেই পাঁচ উইকেটে ২০৯ রান তুললল সিএসকে। সরফরাজ খান ৩২ রানের ইনিংস খেলেন। শিবম দুবে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন। অপরদিকে পঞ্জাব কিংসের হয়ে বোলিংয়ে নজর কাড়েন বিজয়কুমার বিশাখ। তিনি বল হাতে দুই উইকেট নিলেন।                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget