এক্সপ্লোর

IPL 2026: নিলামের আগেই বৈঠকে জানিয়ে দেওয়া হল আইপিএল ২০২৬-র দিনক্ষণ, কতদিন চলবে মেগা টুর্নামেন্ট?

Indian Premier League: রিপোর্ট অনুযায়ী হেমং আমিন, টুর্নামেন্টের সিইও মঙ্গলবারের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলিকে আইপিএলের ১৯তম পর্বের দিনক্ষণ জানিয়ে দিয়েছেন।

নয়াদিল্লি: আজ ১৬ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম। আবু ধাবিতে বসছে আইপিএল নিলামের আসর। তার আগে গতকালই ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে আইপিএল কর্তৃপক্ষ ডব্লু হোটেলে এক দফা বৈঠক সেরেছে। সেই বৈঠকেই পরবর্তী আইপিএলের (IPL 2026) দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী গতকালের বৈঠকের সবথেকে বড় পয়েন্ট হল এই আইপিএল শুরুর সম্ভাব্য দিনক্ষণ। রিপোর্ট অনুযায়ী হেমং আমিন, টুর্নামেন্টের সিইও মঙ্গলবারের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলিকে আইপিএলের ১৯তম পর্বের দিনক্ষণ জানিয়ে দিয়েছেন। কবে শুরু হবে আইপিএল ২০২৬? রিপোর্টে বলা হয়েছে বৃহস্পতিবার ২৬ মার্চ থেকে শুরু হবে পরের বছরের আইপিএল, চলবে ৩১ মে পর্যন্ত।

নিয়ম অনুযায়ী গত বারের চ্যাম্পিয়নের হোমগ্রাউন্ডেই আইপিএলের প্রথম ম্যাচ এবং ফাইনাল আয়োজিত হয়। তবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আরসিবির চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনের দিনই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। তারপর থেকে আর সেই মাঠে কোনওরকম ম্যাচ হয়নি। তাই চিন্নাস্বামীতেই আগামী আইপিএলের প্রথম ম্যাচ হবে কি না, সেই বিষয়ে সংশয় রয়েইছে।

অবশ্য কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচনে নিজের ভোটদান করতে এসে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে পরের মরশুমে চিন্নাস্বামী স্টেডিয়ামেই আইপিএলের ম্য়াচগুলি খেলা হবে। তিনি সাংবাদিকদের বলেন, 'আমি একজন ক্রিকেটপ্রেমী। আমরা নিশ্চিত করব যাতে কর্ণাটকে এমন দুর্ঘটনা আর কোনদিন না হয় এবং চিন্নাস্বামী স্টেডিয়ামে এমনভাবে ম্য়াচ আয়োজন করব যা বেঙ্গালুরুর সম্মানকে সকলের সামনে তুলে ধরবে।'

তিনি আরও দাবি করেন নিয়মনীতি মেনে ঠিকঠাকভাবে ক্রাউড ম্যানেজমেন্ট করেই কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন ম্যাচগুলি আয়োজন করবে। 'আমরা আইপিএল অন্যত্র সরিয়ে নিয়ে যাব না, সেটা আগের মতোই চিন্নাস্বামী স্টেডিয়ামেই আয়োজিত হবে। এটা তো বেঙ্গালুরু, কর্ণাটকের সম্মানের বিষয়। আমরা এটাকে বহাল রাখবই।' দাবি তাঁর।

আইপিএলের ম্যাচ চিন্নাস্বামীতে হবে কি না, সেই নিয়ে এখনও সংশয় থাকলেও, বিরাট কোহলিকে দেখতে বেঙ্গালুরুর দর্শকদের ততদিন অপেক্ষা না ও করতে হতে পারে। বিরাট ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বিজয় হাজারে ট্রফিতে খেলবেন। খবর অনুযায়ী আসন্ন বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলির দিল্লি দলের ম্যাচগুলি চিন্নাস্বামী স্টেডিয়ামেই আয়োজিত হতে পারে। 

বিরাট কোহলি এবং ঋষভ পন্থের জনপ্রিয়তার কথা মাথায় রেখে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন এই ম্যাচগুলির জন্য বেশ কিছু স্ট্যান্ডও খুলে দেওয়ার পরিকল্পনা করছে যাতে দুই থেকে তিন হাজার সমর্থক মাঠে বসে কোহলিদের খেলা দেখতে পারেন। এবার দেখার আইপিএলের ক্ষেত্রে কী হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget