এক্সপ্লোর

IPL Auction 2025: আইপিএল নিলামে বাংলার ফাস্ট বোলারদের রমরমা, লখনউ সুপার জায়ান্টসে যোগ দিলেন আকাশ দীপ

Akash Deep: লখনউয়ের পাশাপাশি পাঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসও আকাশ দীপকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল।

জেড্ডা: আইপিএল নিলামের (IPL Auction 2025) দ্বিতীয় দিনে বাংলার ফাস্ট বোলারদের জয়জয়কার। মাত্র কয়েক মিনিট আগেই মুকেশ কুমারকে আট কোটি টাকার বিরাট দামে রাইট টু ম্যাচ কার্ডের মাধ্য়মে দলে ধরে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। ঠিক তার পর পরই জাতীয় দলের হয়ে খেলা বাংলার আরেক ফাস্ট বোলার আকাশ দীপকে (Akash Deep) আট কোটি টাকাতেই নিজেদের দলে নিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)।  

গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন আকাশ দীপ। সেখানে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। তবে তারপর থেকে অনেক কিছুই বদলেছে। বর্তমানে ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য আকাশ। চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাওস্কর ট্রফিতেও টিম ইন্ডিয়ার দলে রয়েছেন তারকা ফাস্ট বোলার। তাঁর জন্য যে বেশ কয়েকটি দল দর হাঁকাবে, সেই সম্ভাবনা ছিলই। হলও তাই। 

আকাশ দীপের হয়ে দর হাঁকানো শুরু করে সিএসকে, পাঞ্জাব কিংস এবং লখনউও তাঁকে নিতে আগ্রহী ছিল। একটা সময় পর সিএসকে দৌড় থেকে সরে দাঁড়ালে লখনউ এবং পাঞ্জাবের মধ্যে দর কষাকষি চলতে থাকে। শেষমেশ সেই দর হাঁকানোয় জেতে নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। বাংলার ক্রিকেটারদের মধ্য সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার মহম্মদ শামি। এবারের নিলামেই তিনি ১০ কোটিতে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছেন। তারপরেই মুকেশ কুমারের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সবথেকে দামি ক্রিকেটার হয়ে গেলেন আকাশ দীপ।

 

 

অপরদিকে, মুকেশ কুমারকে নিয়েও দীর্ঘ দর হাঁকাহাঁকি হয়। গত মরশুমে আইপিএল দামের নিরিখে তিনি কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করেছিলেন। দিল্লি ক্যাপিটালস তাঁকে সাড়ে পাঁচ কোটি টাকায় কিনেছিল। মুকেশ কুমারই ছিলেন আইপিএলে সর্বোচ্চ দর পাওয়া বাংলার ক্রিকেটার। টাকার অঙ্কে সেই নজির ছাপিয়ে গেলেন মুকেশ কুমার। সোমবার, নিলামের দ্বিতীয় দিন তাঁকে নিয়ে দর কষাকষি তুঙ্গে উঠল। শেষ পর্যন্ত ৮ কোটি টাকায় তাঁকে কিনল দিল্লি ক্যাপিটালস। যে দলের হয়ে আগের আইপিএলেও খেলেছেন ডানহাতি পেসার। আরটিএম ব্যবহার করে তাঁকে ধরে রাখল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।  

আইপিএল নিলামের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে... 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দ্বিতীয় দিনের শুরুতেই দর হাঁকাল কেকেআর, ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক যোগ দিলেন দলে 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget