এক্সপ্লোর

IPL Auction 2026: কবে আয়োজিত হবে আইপিএল নিলাম? জানা গেল সম্ভাব্য দিনক্ষণ

IPL 2026: খবর অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করে দিতে হবে।    

মুম্বই: আইপিএলের নিলামের দিনক্ষণ নিয়ে জল্পনা অব্যাহত। শোনা যাচ্ছিল বছরের এই বারের আইপিএলের নিলামের আসর বসবে। TOI-র রিপোর্ট অনুযায়ী, ১৫ ডিসেম্বর এবারের আইপিএল নিলাম আয়োজিত হবে। খবর অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করে দিতে হবে।    

আইপিএলের নিলামের দিনক্ষণ  নিয়ে যেমন ধোঁয়াশা রয়েছে, তেমনই এবারের আইপিএল কোথায় আয়োজিত হবে, সেই নিয়েও রয়েছে জল্পনা। এবারের আইপিএলের নিলাম দেশেই আয়োজিত হতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে বিসিসিআইয়ের তরফে মনবদল করা হয়েছে বলে খবর আসছে। শোনা যাচ্ছে দেশে নয়, ফের একবার বিদেশেই আয়োজিত হতে পারে আইপিএলের নিলাম। 

এখনও কোনও ফ্র্যাঞ্চাইজির তরফে বা বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলির তরফে বিদেশে আইপিএল নিলাম হওয়ারই পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথায় হতে পারে নিলাম? সঠিকভাবে জানা না গেলেও, শোনা যাচ্ছে গল্ফ প্রদেশেরই কোথাও এবারের নিলাম আয়োজিত হবে। সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে নিলাম হওয়ার সম্ভাবনা প্রবল। তবে ওমান, কাতারের মতো স্থানগুলিতেও নিলাম আয়োজনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিসিসিআই আগে কিন্তু ভারতের মাটিতেই এবারের নিলামটি আয়োজন করার বিষয়ে ভাবছিল। তবে সেই স্থান থেকে সম্পূর্ণভাবেই মনবদল হয়েছে বলে খবর। তবে যে সময়ে আইপিএল নিলামের আয়োজন করার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে, সেই সময়ে দেশে বিভিন্ন উৎসবের পাশাপাশি বিয়ের মরশুমও শুরু হয়ে যাবে। সেই কারণেই নিলামের জন্য আদর্শ ভেন্যু ঠিক করতে কর্মকর্তাদের সমস্যায় পড়তে হচ্ছিল বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে।

ধোনির ভবিষ্যৎ

আইপিএল শুরু হতে এখনও খানিকটা সময় বাকি রয়েছে। তবে প্রতি আইপিএলের মতো আগামী আইপিএলের আগেও মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা। এবার সেই নিয়ে সোজাসাপ্টা জবাব দিলেন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) সিইও কাশী বিশ্বনাথন (Kashi Viswanathan)। 

সিএসকে সিইও কিন্তু জানান ধোনির বর্তমানে অবসর নেওয়ার কোনও সম্ভাবনা নেই। তিনি এক পডকাস্টে বলেন, 'না, ও এইবারের আইপিএলের আগে অবসর নিচ্ছে না।' এরপরেই তাঁকে যখন ধোনির অবসরের সম্ভাব্য সময়কাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন কাশী বিশ্বনাথন জানান, 'আমি ওকে এই বিষয়ে জিজ্ঞেস করে তোমায় জানাব।'

রিপোর্ট অনুযায়ী ধোনি নিজের আইপিএল কেরিয়ারের মধুরেণ সমাপয়েৎ করতে আগ্রহী। তাঁর ফর্ম, ফিটনেস নিয়ে সংশয় রয়েছে বটে। তবে সব ঠিকঠাক চললে, আগামী মরশুমে অর্থাৎ আইপিএল ২০২৬-এ ফের একবার চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে মহেন্দ্র সিংহ ধোনিকে মাঠে নামতে দেখা যাবে। 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget