এক্সপ্লোর

IPL 2021: সবচেয়ে দামি প্লেয়ার ব্যর্থ, খুশি নন কোচ সঙ্গকারা

এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১১ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ৭ নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। শেষ তিন ম্যাচে হারতে হয়েছে তাদের।

আবু ধাবি: পুরো ১৬ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে তাঁকে কিনেছিল রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। অথচ ক্রিস মরিসের পারফরম্যান্সে হতাশ রাজস্থান রয়্যালস। মরিস যেভাবে আইপিএলের দ্বিতীয় পর্বে সংযুক্ত আরব আমিরশাহিতে বল হাতে রান বিলিয়ে চলেছেন, তাতে চিন্তায় রয়েছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেট ডিরেক্টর কুমার সঙ্গকারা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ম্যাচে পরাজয়ের পরে সাংবাদিক সম্মেলনে এসে মরিস নিয়ে মুখ খুললেন সঙ্গকারা। তিনি জানালেন, মরিস নিজেও জানেন যে, তিনি রাজস্থান রয়্যালসের হয়ে নিজের সেরাটা দিতে পারছেন না। 

বুধবার ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে ছন্দ হাতড়ে বেড়ানো ক্রিস মরিস সম্বন্ধে দলের ক্রিকেট ডিরেক্টর সঙ্গকারা বলেন, ‘ক্রিস মরিস প্রথমার্ধে আমাদের জন্য দুর্দান্ত খেলছিল এবং ও টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে সেই পারফর্ম করেনি যা আমরা ওর থেকে আশা করেছিলাম। ও জানে এবং আমরাও সেটা জানি। চার ওভারে ৫০ রান, শেষ ওভার ছিল ম্যাচের শেষ।’

তবে মরিসের ওপর দায় চাপাতে নারাজ সঙ্গকারা। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, ‘আমরা আমাদের ফ্র্যাঞ্চাইজিতে দোষারোপের খেলা খেলি না। আমরা জিতি এক সঙ্গে, হারি এক সঙ্গে। আমরা প্রশিক্ষণ এবং ম্যাচে একই মনোভাব নিতে পছন্দ করি। আমরা যথেষ্ট ভালো করতে পারিনি, আমাদের ব্যাটিং দারুণ কিছু হয়নি এবং আমরা সবাই এটা জানি। খেলোয়াড়রা সেটা জানে। তাই আমরা বিষয়গুলো সহজ রাখার চেষ্টা করব। প্র্যাক্টিসের উপর জোর দেব এবং আমরা যে বিষয়ে পরিকল্পনা করেছি তা কীভাবে বাস্তবায়িত করা যায় তার পরিকল্পনা করব। আমরা এখনও সম্পূর্ণ দক্ষতা অনুযায়ী খেলা দেখাতে পারিনি। আমরা মাঝে মাঝে আমাদের ব্যাটিংয়ে ভালো ছিলাম, আবার কখনও বোলিংয়েও ভাল ছিলাম। কিন্তু আমরা এখনও দল হিসাবে পারফরম্যান্স করতে পারিনি। সেটাই আমরা খুঁজে বেড়াচ্ছি।’

এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১১ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ৭ নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। শেষ তিন ম্যাচে হারতে হয়েছে তাদের। এখন জয়ের পথ খুঁজছেন সঞ্জু স্যামসনরা। প্লে অফের জন্য তাঁদের সামনে জটিল অঙ্ক।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget