এক্সপ্লোর

IPL Points Table : রাজস্থানকে দুরমুশকে করে আরও এগোল গুজরাত, কী দাঁড়াল পয়েন্ট টেবিল ?

IPL 2023 : ১১ পয়েন্টে দুটি ও ১০ পয়েন্টে চারটি দল দাঁড়িয়ে, তাই প্লে-অফের জন্য জমজমাট লড়াইয়েরই অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

জয়পুর : ৬ ওভারের বেশি বাকি থাকতে ৯ উইকেটে জয়। রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) তাদের ঘরের মাঠ সোয়াই মানসিং স্টেডিয়ামে গিয়ে কার্যত দুরমুশ করেছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। অ্যাওয়ে ম্যাচে দাপুটে যে জয়ের সুবাদে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের দখল আরও খানিকটা দৃঢ় করেছে গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা। এই মুহূর্তে ১০ ম্যাচের শেষে ১৪ পয়েন্ট গুজরাত টাইটান্সের। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বড়সড় অঘটন না ঘটলে আইপিএলের প্লে-অফে জায়গা করাটা ইতিমধ্যেই পাকা করে ফেলেছে হার্দিক পাণ্ড্য-র (Hardik Pandya) নেতৃত্বাধীন দল। বড় জয়ের পরে আপাতত তাদের রান রেট + ০.৭৫২। 

গুজরাত বাকি ফ্র্যাঞ্চাইজিদের থেকে বেশ কিছুটা এগিয়ে গেলেও প্লে-অফের জন্য যে হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা করছে, সেই ইঙ্গিতই মিলছে পয়েন্টস টেবিল দেখে। এই মুহূর্তে দুটি দল রয়েছে ১১ পয়েন্টে। আর তার পরই চারটি ফ্র্যাঞ্চাইজি দাঁড়িয়ে ১০ পয়েন্টে। আইপিএলের লিগ তালিকায় এই মুহূর্তে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) রয়েছে দুই নম্বরে। ১০ ম্যাচ খেলে ৫ টি জিতেছে তারা। আগের চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সঙ্গে তাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় দুই দলের। লখনউয়ের পয়েন্ট ১১। লখনউয়ের নেট রান রেট +০.৬৩৯। তিন নম্বরে সিএসকে। ১০ ম্যাচ খেলে মহেন্দ্র সিংহ ধোনিদের ঝুলিতে ১১ পয়েন্ট। সিএসকে-র নেট রান রেট +০.৩২৯।

গুজরাতের কাছে হারলেও লিগ তালিকার চার নম্বরে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ১০ ম্যাচের শেষে তাদের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। বড় হারের মুখে পড়লেও এখনও নেট রান রেটেও বেশ রাজস্থানের । +০.৪৪৮। রাজস্থানের মতোই লিগ তালিকায় আরও তিন দলের দখলে ১০ পয়েন্ট রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও পাঞ্জাব কিংসের (Punjab Kings) যথাক্রমে লিগ তালিকায় পাঁচ, ছয় ও সাতে রয়েছে। তফাৎ শুধু তাদের নেট রান রেটে।

আরও পড়ুন- ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সতীর্থ রশিদ, পার্পল ক্যাপ শামির দখলেই

আইপিএলের পয়েন্ট টেবিলে শেষ তিনটি দল যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। ১০ ম্যাচের শেষে ৮ পয়েন্ট কেকেআরের। হায়দরাবাদ ও দিল্লির ঝুলিতে ৬ পয়েন্ট। 

আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget