এক্সপ্লোর

KKR: নেই প্রথম শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতাও, আইপিএল অভিষেকেই ম্যাজিশিয়ান সুয়াশ

IPL 2023: এদিন প্রথম একাদশে ছিলেন না সুয়াশ। কিন্তু পরে দ্বিতীয় ইনিংসের সময় কেকেআরের বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন।

কলকাতা: সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী আর এবার সুয়াশ শর্মা। কেকেআর শিবিরে আরও এক রহস্যময় স্পিনার। যাঁর বলের গতি, লাইন, লেংথ কিছুই বুঝে ওঠা দায়। অনুশীলনেই নজর কেড়েছিলেন সবার। এবার প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে নেমেই  তুলে নিলেন তিন তিনটি উইকেট। আরসিবির বিরুদ্ধে ইডেনে নিজেদের প্রথম হােম ম্যাচ খেলতে নেমেছিল কেকেআর। বিরাট কোহলির দলের বিরুদ্ধে ৮১ রানে জয় ছিনিয়ে নেয় কেকেআর। আর সেই ম্যাচেই দুরন্ত পারফর্ম করে তিন তিনটি উইকেট তুলে নিলেন।

বয়স সদ্য উনিশ পেরিয়েছে। ২০০৩ সালের ১৫ মে দিল্লিতে জন্ম সুয়াশের। ছোটে থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট এ ক্রিকেটে একটিও ম্যাচ খেলেননি। অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৫ দলে খেললেও এখনও কোনও রাজ্য দলে খেলার সুযোগ পাননি সুয়াশ। কেকেআরের ক্যাম্পে প্রথমবার নীতিশ রানার সঙ্গে পরিচয় হয় সুয়াশের। কেকেআর অধিনায়ক নিজেও জানিয়েছেন যে সেই ক্যাম্পে সুয়াশের বোলিং দেখেই তাঁকে খেলানোর বিষয় ভাবনা চিন্তা করেছিলেন। এদিন নিজের ৪ ওভারের স্পেলে সুয়াশ ৩০ রান খরচ করলেও ৩ উইকেট তুলে নেন। শিকারের তালিকায় অভিজ্ঞ দীনেশ কার্তিক রয়েছেন। বাকি ২ জন অনুজ রাওয়াত ও করণ শর্মা। 

এদিন, প্রায় সত্তর হাজারি ইডেনের পঁচাত্তর শতাংশই ছিল আরসিবির সমর্থক। বলা ভাল, কোহলির ভক্ত। মুর্শিদাবাদ, খড়্গপুর, মেদিনীপুর, আরও দূর-দূরান্ত থেকে সকলে ছুটে এসেছেন কোহলির ব্যাটিং দেখবেন বলে। ২০১৯ সালে কেকেআরের বিরুদ্ধে ইডেনে সেঞ্চুরি করেছিলেন। চলতি আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঝোড়ো হাফসেঞ্চুরি করেছেন। বৃহস্পতিবার হতাশ করলেন কোহলি। নারাইনের বল বুঝতে না পেরে বোল্ড হলেন। তারপরই ধস নামল আরসিবি ব্যাটিংয়ে। ২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৮.৫ ওভারে ৬১/৫ হয়ে গেল আরসিবি।  কোহলি ফিরতেই একদিকে শাহরুখ খানের সামনে নাইটদের জয়ধ্বনি। অন্যদিকে নৈশালোকের ইডেনে সমর্থকদের মধ্যে নামল আঁধার।

চার বছর পর ইডেনে খেলতে নেমেছিল কেকেআর। ২০১৯ সালের পর। মাঝে কোভিড অতিমারি। পরিস্থিতি স্বাভাবিক হতে আইপিএলে ফেরানো হয়েছে হোম ন্ড অ্যাওয়ে পদ্ধতি। তবে বৃহস্পতিবারের ছবিটা দেখলে অনেকেরই অস্বাভাবিক মনে হতে পারত। ম্যাচের দুদিন আগেই জানা গিয়েছিল যে, টিকিট নিঃশেষ। কানায় কানায় ভরা গ্যালারি। আর সেই ম্যাচে কি না সমর্থনে পিছিয়ে কেকেআর!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget