এক্সপ্লোর

KKR vs SRH IPL 2024 Final: বৃষ্টিতে আইপিএল ফাইনাল ভেস্তে গেলে কী হবে? কোন দল জিতবে খেতাব?

IPL 2024 Final: আইপিএল ফাইনালের আগের দিনই চেন্নাইয়ে মুষলধারে বৃষ্টিতে কেকেআরের অনুশীলন ভেস্তে যায়।

চেন্নাই: আইপিএল দুই সবথেকে ধারাবাহিক দল টুর্নামেন্টের খেতাবি লড়াইয়ে মাঠে নামতে চলেছে। রবিবাসরীয় সন্ধ্যায় আইপিএল ফাইনালে (IPL  2024 Final) কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH) একে অপরের মুখোমুখি হবে। দুই শক্তিধর দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশায় ক্রিকেটবিশ্ব। কিন্তু তার আগেই বিপত্তি। ম্যাচের আগেরদিন বৃষ্টিতে ভেস্তেই গেল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অনুশীলন। এরপরেই সমর্থকদের মনে প্রশ্ন উঠছে ম্যাচেও যদি বৃষ্টি প্রভাব ফেলে, তখন কী হবে?

শনিবার চেন্নাইয়ে মুষলধারে বৃষ্টি হলেও, রবিবাসরীয় ফাইনালের আগে আবহাওয়ার পূর্বাভাস ক্রিকেটপ্রেমীদের খুশিই করবে। AccuWeather-র পূর্বাভাস অনুযায়ী কাল মাত্র এক শতাংশ বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, অবশ্য সন্ধের দিকে ১০০ শতাংশ আকাশই মেঘে ঢাকা থাকতে পারে। তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস রয়েছে। অর্থাৎ খুব হেরফের না হলে, কাল ৪০ ওভারের এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে আইপিএলের খেতাবজয়ী দল নির্ধারিত হবে।

তা সত্ত্বেও আবহাওয়ার গতিবিধি যদি আচমকা বদলায়, যদি বৃষ্টি ম্যাচে প্রভাব ফেলে, তখন সেক্ষেত্রে প্রাথমিকভাবে ডাকওয়ার্থ লুইস নিয়মে ম্যাচের ভাগ্য নির্ধারণ। তবে বৃষ্টিতে রবিবার যদি ম্যাচ শেষ করা সম্ভব না হয়? তখন খেলা গড়াবে রিজার্ভ ডেতে। আইপিএল ফাইনালের জন্য রিজার্ভ ডের বন্দোবস্ত রয়েছে। অর্থাৎ রবিবার শেষ না হলে ম্যাচ সোমবার খেলা হবে। সোমবারও চেন্নাইয়ে বৃষ্টির পূর্বাভাস নেই। তাই রবিবার খেলা সম্ভব না হলে, সোমবার ম্যাচ শেষ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। 

আর যদি সোমবারও ম্যাচ কোনও শেষ হল না, তখন সেক্ষেত্রে কিন্তু লাভবান হবে কলকাতা নাইট রাইডার্স। রিজার্ভ ডেতেও ম্য়াচ শেষ করা সম্ভব না হলে তখন আইপিএলের পয়েন্ট তালিকা অনুযায়ী ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। সেক্ষেত্রে কেকেআর যেহেতু পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করেছিল, তাই চ্যাম্পিয়ন হবে নাইট শিবিরই।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: শ্রেয়স যখন সুনীল, নারাইনের বোলিং অ্যাকশনের অবিকল নকল করে চমকে দিলেন কেকেআর অধিনায়ক 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget