এক্সপ্লোর

KKR vs SRH IPL 2024 Final: শ্রেয়স যখন সুনীল, নারাইনের বোলিং অ্যাকশনের অবিকল নকল করে চমকে দিলেন কেকেআর অধিনায়ক

Shreyas Iyer: আইপিএলের ১১৪ ম্যাচের কেরিয়ারে মাত্র একটি ম্যাচেই এক ওভার বল করতে দেখা গিয়েছে শ্রেয়স আইয়ারকে। সেই ওভারে তিনি সাত রান দিয়েছিলেন। কিন্তু অনুশীলনে তাঁর বোলিং অ্যাকশন দেখেই মুগ্ধ সকলে।

চেন্নাই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই আইপিএলের ১৭তম সংস্করণের মেগা ফাইনালে মাঠে (IPL Final 2024) নেমে পড়বে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। চিপকের ময়দানে সেই ফাইনালে ভাগ্য নির্ধারণে স্পিন বোলিং কিন্তু বিরাট ভূমিকা পালন করতে পারে। অন্তত শুক্রবার আইপিএলের কোয়ালিফায়ার ২ দেখে তেমনই পূর্বাভাস মিলছে। সুনীল নারাইন (Sunil Narine) সেক্ষেত্রে নাইট শিবিরের বড় অস্ত্র হয়ে উঠতে পারেন। ফাইনালের আগে কেকেআর শিবিরে এক নয়, দেখা মিলল জোড়া সুনীল নারাইনের।

জোড়া সুনীল নারাইন শুনে অনেকেই চমকে যেতে পারেন। কেকেআরের অনুশীলনে সুনীল নারাইনের বোলিং অ্যাকশনের নকল করলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সেই অবিকল হাতের তালুতে বল লুকিয়ে মন্থর গতিতে ক্রিজের দিকে এগিয়ে গিয়ে মাথার পিছন থেকে বল ছাড়া। একেবারে অক্ষরে অক্ষরে সুনীল নারাইনকে নকল করে তাক লাগিয়ে দিলেন কেকেআর অধিনায়ক। তাঁকে দেখে বোঝা দায় যে তিনি সুনীল নারাইন নন, শ্রেয়স আইয়ারকেকেআরের তরফে গোটা ঘটনার একটি ভিডিও আপলোড করা হয়।   

 

 

শ্রেয়সের এই নারাইনের বোলিং অ্যাকশন নকল করা দেখে তো সোশ্যাল মিডিয়ায় শোরগোল। শ্রেয়সকে অবশ্য এই প্রথম যে বোলিং করতে দেখা গিয়েছে, তা কিন্তু নয়। তিনি অতীতে জাতীয় দলের হয়েও আন্তর্জাতিক ক্রিকেটে হাত ঘুরিয়েছেন। তবে আইপিএলের ১১৪ ম্যাচের কেরিয়ারে মাত্র একটি ম্যাচেই এক ওভার বল করতে দেখা গিয়েছে শ্রেয়সকে। সেই ওভারে তিনি সাত রান দিয়েছিলেন।

 

 

রবিবাসরীয় মেগা ফাইনালে পরিস্থিতি স্পিনসহায়ক থাকলে কি ফের একবার স্পিনার শ্রেয়সের দেখা মিলবে? উত্তর সম্ভবত না। কারণ নাইট শিবিরে কিন্তু স্পিন বোলারের অভাব নেই। নারিন, বরুণ চক্রবর্তী তো আছেনই, রয়েছেন নীতীশ রানা, সুয়াশ শর্মারাও। তবে সেই মেগা ডুয়েলের আগে তিনি নিজের এই বোলিং অ্যাকশনে সকলের নজর কেড়ে নিলেন, তা বলাই বাহুল্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: আইপিএল ফাইনালে ১২ বছর আগের বিসলা হয়ে উঠতে পারবেন গুরবাজ়? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget