এক্সপ্লোর

IPL Mega Auction 2022: নতুন নারাইন পেয়ে গেল কেকেআর, প্রতিপক্ষ শিবির চিন্তায় পড়তে পারে

KKR News: জে পি আত্রে টুর্নামেন্টে দুই ম্যাচে ৯ উইকেট নেন রমেশ। সেই পারফরম্যান্সের ভিডিও কেকেআরের মেন্টর অভিষেক নায়ারকে পাঠান গুরকিরাত সিংহ মান। তারপরই নড়েচড়ে বসে কেকেআর।

কলকাতা: বাড়ি পঞ্জাবের মানাসারে। টেনিস ক্রিকেটে রীতিমতো সুপারস্টার। তবে সেখানে রমেশ (Ramesh Kumar) নামে তাঁকে বেশি কেউ চেনেন না। বরং ‘নারাইন জালালাবাদিয়া’ নামেই পরিচিত। বাঁ হাতে ব্যাট করেন ‘নারাইন জালালাবাদিয়া’। বিশাল বড় ছক্কা মারতে পারেন। চামারু কসকো ক্রিকেট কাপে ১০ বলে ৫০ রানও করেছেন। সেই ভিডিয়ো ইউটিউবে ঝড় তুলেছে। তাঁর ব্যাটিংয়ের আরও ভিডিয়ো ইউটিউবে যথেষ্ট জনপ্রিয়। তবে সেইসব ভিডিয়োয় কোথাও রমেশ কুমারের উল্লেখ নেই। বরং ‘নারাইন জালালাবাদিয়া’ নামেই ভিডিয়োগুলি আছে।

কেন নারাইন জালালাবাদিয়া বলা হয় রমেশ কুমারকে? কারণ, ২৩ বছরের ক্রিকেটার বাঁহাতে স্পিন বোলিং করেন। এবং তিনি দুদিকে বল ঘোরাতে পারেন। অনেকে যে কারণে তাঁর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিস্ময় স্পিনার সুনীল নারাইনের (Sunil Narine) মিল খুঁজে পান। বোলিং অ্যাকশনও অনেকটা নারাইনের মতোই। আইপিএলের নিলামে (IPL Auction) ব্য়াটার হিসাবে নাম নথিবদ্ধ করেছিলেন। তবে স্পিনার হিসাবে তিনি বেশ চমকপ্রদ।

গত মার্চে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ‘নারাইন জালালাবাদিয়া’। সেখানে তিনি জানান, তাঁর বাবা মুচির কাজ করতেন। পরিবারের অবস্থা খুব খারাপ ছিল। নিজে টেনিস বল ক্রিকেট খেলতে খেলতে যে অর্থ উপার্জন করেছেন, তা দিয়েই নিজের পড়াশোনা চালিয়েছেন। বিভিন্ন রাজ্যে ঘুরে-ঘুরে টেনিস বল খেলেছেন। এসেছেন পশ্চিমবঙ্গেও। তারই মধ্যে কলকাতা নাইট রাইডার্সে ট্রায়াল দেন। তারপরই তাঁকে নিলামে নিয়েছে কেকেআর। তারপর কেকেআর কর্তারা যেভাবে প্রতিক্রিয়া দিয়েছেন, তাতে সংশ্লিষ্ট মহলের মতে, রমেশের মধ্যে এমন কিছু দেখছে নাইট ব্রিগেড, যার সন্ধান পাননি অন্যরা।

কেকেআর তাঁর সন্ধান পেল কী করে? পঞ্জাবের প্রস্তুতি শিবিরে গিয়েছিলেন রমেশ। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় গুরকিরাত সিংহ মানের। ২০১৬ সালে যিনি ভারতীয় দলের হয়ে তিনটি ওয়ান ডে খেলেছিলেন। মানকে রমেশ তাঁর আর্থিক দুরাবস্থার কথা জানান। সেই সঙ্গে বলেন, যদি কোনও টুর্নামেন্টে খেলার ব্যবস্থা করে দিতে পারেন। মান তাঁকে জে পি আত্রে টুর্নামেন্টে খেলার ব্যবস্থা করে দেন। সেখানে দুই ম্যাচে ৯ উইকেট নেন রমেশ। সেই পারফরম্যান্সের ভিডিও কেকেআরের মেন্টর অভিষেক নায়ারকে পাঠান গুরকিরাত। তারপরই নড়েচড়ে বসে কেকেআর।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget