এক্সপ্লোর

Suryakumar Yadav: সচিনের ১৫ বছর পুরনো রেকর্ড ভেঙে দিলেন, সূর্যকুমারের ব্যাটে বিরল কীর্তি আইপিএলে

IPL 2025: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সবচেয়ে বেশিবার ৬০০ বা তার বেশি রান করার নিরিখে স্কাই সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে দিলেন ।

জয়পুর: সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আইপিএলে (IPL 2025) ইতিহাস রচনা করলেন । পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ১৭ রান করার সঙ্গে সঙ্গেই তিনি মাইলফলক তৈরি করলেন । পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে সূর্য চলতি আইপিএলে ৫৮৩ রান করেছিলেন এবং সোমবার ১৭ রান করার সঙ্গে সঙ্গেই তিনি চলতি আইপিএলে ৬০০ রান করা তৃতীয় ক্রিকেটার হয়েছেন । 

একই সঙ্গে, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সবচেয়ে বেশিবার ৬০০ বা তার বেশি রান করার নিরিখে তিনি সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে দিলেন । ২০২৩ সাল পর্যন্ত সচিনই মুম্বই ইন্ডিয়ান্সের একমাত্র ক্রিকেটার ছিলেন যাঁর আইপিএলে এক মরশুমে ছশো রান ছিল । কিন্তু ২০২৩ ও ২০২৫ - দুবার আইপিএলে ছশো বা তার বেশি রান করে সচিনের সেই রেকর্ড ভেঙে দিলেন স্কাই ।

সূর্যকুমার আইপিএল ইতিহাসে এমন প্রথম ক্রিকেটার, যিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একাধিক মরশুমে ৬০০ রানের বেশি করেছেন । আসলে, এখন পর্যন্ত সূর্য এবং সচিন তেন্ডুলকর মুম্বইয়ের হয়ে একবার করে আইপিএল মরশুমে ৬০০ রানের বেশি করেছিলেন । সোমবার সূর্য ২টি আলাদা মরশুমে ৬০০ রানের বেশি করার কীর্তি করেছেন । 

সূর্যকুমার যাদব সচিন তেন্ডুলকরের ১৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন । কারণ, তেন্ডুলকর আইপিএল ২০১০-এ ৬১৮ রান করেছিলেন । তারপর তিনি তাঁর আইপিএল থেকে অবসরের আগে পর্যন্ত কোনও মরশুমে ৬০০ রানের ঘর ছুঁতে পারেননি । অন্যদিকে, সূর্যকুমার আইপিএল ২০২৩-এ ৬০৫ রান করেছিলেন । আর আইপিএল ২০২৫-এ তিনি আবারও এই কীর্তি করে ফেলেছেন ।

 

সচিনের আরও একটি রেকর্ড ভেঙে দিলেন

সূর্যকুমার যাদব এখন এক মরশুমে এমআই-এর হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও গড়েছেন । চলতি আইপিএলে ৬১৯ রান করেছেন তিনি । এর আগে ২০১০ আইপিএলে সচিন ৬১৮ রান করেছিলেন । সেটাই ছিল কোনও এক আইপিএলে কোনও মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটারের করা সর্বোচ্চ রান । সেই রেকর্ড ভেঙে দিলেন সূর্যকুমার ।           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?

ভিডিও

Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget