এক্সপ্লোর

MI vs RR: হার্দিককে নিয়ে ক্ষোভে উদ্বিগ্ন MCA, দর্শকদের জন্য চালু হল নয়া আচরণবিধি?

IPL 2024: আমদাবাদ এবং হায়দরাবাদ, উভয় জায়গাতেই হার্দিক পাণ্ড্যকে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়েছে।

মুম্বই: আজ ঘরের মাঠে নিজেদের মরশুমের প্রথম আইপিএল ম্যাচে মাঠে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI vs RR)। সেই ম্যাচের আগেই দর্শকদের আচরণবিধি নিয়ে সতর্ক মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। রিপোর্ট অনুযায়ী, বিরূপ আচরণে দর্শকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে এমসিএ। আদৌ কি তা সত্য?

নতুন মরশুমের আগে হঠাৎ করেই রোহিত শর্মাকে সরিয়ে ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যাবর্তন ঘটানো হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) নেতৃত্বের দায়ভার দেওয়া হয়। এই সিদ্ধান্তে পল্টন সমর্থকদের একাংশ চরম হতাশা প্রকাশ করেন। উপরন্তু, টুুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে মুম্বইকে। সানরাইজার্সের বিরুদ্ধে হারের পর সোশ্যাল মিডিয়াতে হার্দিককে প্রবল কটাক্ষের সম্মুখীন হতে হয়। আমদাবাদ এবং হায়দরাবাদ, উভয় জায়গাতেই হার্দিককে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়েছে। এবার ঘরের মাঠে প্রথম ম্যাচ। সেখানেও যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতেই এমসিএ-র তরফে দর্শতকদের জন্য নিয়মাবলী নির্ধারিত করা হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছিল।

তবে এই রিপোর্ট সম্পূর্ণভাবে নস্যাৎ করে দেওয়া হয়েছে। এমসিএ-র গতিবিধির সঙ্গে অবগত এক সূত্র জানিয়েছেন কেবল বিসিসিআইয়ের নির্ধারিত দর্শকদের আচরণবিধি পালন করা হবে। আলাদাভাবে এমসিএ-র তরফে কোনও নিয়মবিধি ধার্য করা হয়নি। সেই সূত্র জানান, 'এই ম্যাচের জন্য আলাদাভাবে কোনও নিয়ম চালু করা হয়নি। বিসিসিআই দর্শকদের আচরণবিধি সম্পর্কে বহু বছর আগেই নিয়ম নির্ধারণ করে দিয়েছিল। সেই নিয়মই এত বছর পালন করা হয়েছে এবং আমরা এই নিয়মই সবসময় অনুসরণ করি, তা সে আইপিএলের ম্যাচ হোক বা ঘরোয়া কোনও ক্রিকেট ম্যাচ।'

সিএসকে সমর্থকের মৃত্যু

এরই মাঝে এক দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী হয়ে থাকল মহারাষ্ট্রের কোলাপুর। মাঠের প্রতিদ্বন্দ্বিতা কী কারুর প্রাণহানির কারণ হতে পারে? অবিশ্বাস্য লাগলেও, এমনটাই ঘটেছে। দুই মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকের আঘাতে মৃত্যু হল এক চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) সমর্থকের। সানরাইজার্সের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচে রোহিত আউট হলে, মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের দল কী করে জিতবে বলে রাগাতে গিয়েই বিপত্তি। ৬৩ বছর বয়সি বন্দোপন্ত বাপসো তিবিলের মাথায় লাঠি দিয়ে আঘাত হানে বলবন্ত মহাদেব ঝাঞ্জগে ও সাগর সদাশিব ঝাঞ্জগে। এর জেরেই হাসপাতালে মৃত্যু হয় প্রৌঢ়র।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: বিশাখাপত্তনমে 'ভিনটেজ' ধোনি-দর্শন! দিল্লির বিরুদ্ধে ম্যাচেই একাধিক রেকর্ড গড়লেন কিংবদন্তি

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget