এক্সপ্লোর

MS Dhoni: বিশাখাপত্তনমে 'ভিনটেজ' ধোনি-দর্শন! দিল্লির বিরুদ্ধে ম্যাচেই একাধিক রেকর্ড গড়লেন কিংবদন্তি

DC VS CSK: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস ২০ রানে ম্যাচ হারলেও, ১৬ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলে সকলেরই মন জিতলেন ধোনি।

বিশাখাপত্তনম: ব্যাট হাতে তিনি মাঠে নামতেই দর্শকদের চিৎকার ১২৮ ডেসিবেল ছুঁয়েছিল। দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে ম্যাচ হলেও, মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) মাঠে নামার সময় তা বোঝা দায়। রবিবাসরীয় রাতে দর্শকদের একেবারেই হতাশ করলেন না। নিজের খেলায় ইতিহাসের পাল্টা উল্টে বরং ১৯ বছর আগের স্মৃতি মনে করিয়ে দিচ্ছিলেন। বিশাখাপত্তনমের মাঠে রেকর্ডও গড়লেন ধোনি।

প্রায় দু'দশক আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের এক তরুণ কিপার ব্যাটার নিজের বিধ্বংসী শতরানে পাকিস্তান বোলিংকে ছারখার করে দিয়েছিল। সেই তরুণ আজ মতান্তরে সর্বকালের সেরা কিপার-ব্যাটার। সেবার তিনে নেমেছিলেন ব্যাটে। এদিন রাতে আট নম্বরে ব্যাট করতে নামেন বছপ ৪২-র ধোনি। কিন্তু তিনি যে এখনও বলে বলে চার-ছক্কা হাঁকাতে এখনও সক্ষম, তার এক ঝলক দেখা গেল রবিবার। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস (DC vs CSK) ২০ রানে ম্যাচ হারলেও, ১৬ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলে সকলেরই মন জিতলেন ধোনি।

তাঁর এই ইনিংস সাজানো ছিল চারটি চার এবং তিনটি ছক্কায়। সিএসকের প্রাক্তন অধিনায়ক এই ৩৭ রানের ইনিংসেই যুগ্ম রেকর্ড গড়লেন। আইপিএলের মেগা মঞ্চে পাঁচ হাজার রানের গণ্ডি পার করে ফেললেন ধোনি। প্রথম কিপার-ব্যাটার হিসাবে আইপিএলে এই গণ্ডি পার করলেন তিনি। পাশাপাশি সব টি-টোয়েন্টি মিলিয়ে সাত হাজার রানও হয়ে গেল তাঁর। এশিয়ার আর কোনও কিপার-ব্যাটারের দখলে এই কৃতিত্ব নেই। কুড়ি বিশের ফর্ম্যাটে কিপার-ব্যাটারদের মধ্যে একমাত্র কুইন্টন ডি কক এবং জস বাটলারই ধোনির থেকে অধিক, যথাক্রমে ৮৫৭৮ ও ৭৭২১ রান করেছেন।

এই ম্যাচেই কোহলিকেও পিছনে ফেলেন ধোনি। আইপিএলে (IPL) ভারতীয় হিসাবে ছক্কা হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। কোহলির থেকে এক বেশি, ২৪২টি ছক্কা মেরেছেন মাহি। তবে তালিকার শীর্ষে রয়েছেন রোহিত শর্মা। হিটম্যানের দখলে ২৬১টি ছয় মারার কৃতিত্ব রয়েছে। এখানেই শেষ নয় উইকেটের পিছনেও এক অনন্য নজির গড়লেন ধোনি। প্রথম কিপার-হিসাবে টি-টোয়েন্টিতে উইকেটের পিছনে ৩০০টি সাফল্য পেলেন ধোনি। এই কৃতিত্ব বিশ্বের আর কারুর নেই। তাঁর অবসরের জল্পনার মাঝে এই রেকর্ডগুলি কিন্তু ফের একবার 'ভিনটেজ' ধোনিকে মনে করিয়ে দিল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ইডেন থেকে সরছে কেকেআর-রাজস্থান দ্বৈরথ? বদলাচ্ছে ম্যাচের দিনক্ষণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget