এক্সপ্লোর

Harbhajan Hails Bumrah: ''রাজা সবসময় রাজাই থাকে'',কাকে উদ্দেশ্য করে বললেন ভাজ্জি?

Harbhajan Singh: মুম্বইয়ের ব্যাটিংয়ের শুরুটা যেমন দরকার ছিল, তেমন হল না। শুরুতেই রোহিত শর্মার (Rohit Sharma) উইকেট হারায় মুম্বই। ইনিংসের প্রথম ওভারেই মাত্র ২ রান করেই ক্যাচ আউট হয়ে ফেরেন রোহিত।

মুম্বই: আইপিএলই তাঁকে পরিচিতি দিয়েছিল। সেখান থেকে পা রেখেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়। এরপর গত ৩-৪ বছর কেটে গিয়েছে। এখন তিনি শুধু একজন বোলারই নন। বিশ্বের অন্যতম সেরা পেসারদের মধ্যে প্রথম পাঁচে তাঁর নাম চলে আসে অবধারিতভাবে। তিনি জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে নিজের আইপিএল কেরিয়ারে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। তারকা বোলারের এই পারফরম্যান্সে স্বভাবতই খুশি প্রত্যেকেই। আর বুমরার বোলিং দেখে তো তাঁকে রাজার সঙ্গেই তুলনা করে বসলেন হরভজন সিংহ। 

বুমরার পারফরম্যান্স দেখে ভাজ্জির প্রতিক্রিয়া

এবারের আইপিএল একদমই ভাল যায়নি মুম্বই ইন্ডিয়ান্সের। মাত্র ২ টো ম্যাচ জিতে প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে তারা। দলের প্রধান বোলার জশপ্রীত বুমরারও এই মরসুম একদমই ভাল যায়নি। ইকনমি রেট ঠিক থাকলেও উইকেট আসছিল না একদমই। নিঁখুত ইয়র্কারগুলোও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তরুণকে। কিন্তু গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে সব সমালোচনার জবাব দিয়েছেন মাঠেই। ৪ ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আর এরপরই ভাজ্জি ট্যুইট করেন, ''একজন রাজা সবসময় রাজাই থাকে। কী অসাধারণ, বিধ্বংসী স্পেল। ফর্ম নিয়ে কোনও চিন্তা করার মানেই হয় না।''

নাইটদের মুম্বই বধ

প্রথমে ব্যাট করতে নেমে ভেঙ্কটেশ আইয়ারের ৪৩ ও নীতিশ রানার ৪৩ রানে ভর করে ১৬৫ রান বোর্ডে তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের হয়ে ৫ উইকেট নেন জশপ্রীত বুমরা। কিন্তু মুম্বইয়ের ব্যাটিংয়ের শুরুটা যেমন দরকার ছিল, তেমন হল না। শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় মুম্বই। ইনিংসের প্রথম ওভারেই মাত্র ২ রান করেই ক্যাচ আউট হয়ে ফেরেন রোহিত। এরপর একদিকে ঈশান কিষাণ টিকে থাকলেও অন্যদিকে ক্রমেই উইকেট হারাতে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। একা কুম্ভের মতো লড়াই করছিলেন ঈশান কিষাণ। তিনি ৪৩ বলে ৫১ রান করে কামিন্সের বলে আউট হন। এছাড়া আর কোনও ব্যাটারই ভরসা জোগাতে পারেননি। ফর্মে থাকা তিলক ভার্মা ৬ ও ক্য়ারিবিয়ান পোলার্ড ১৫ রান করে আউট হন। শেষ পর্যন্ত ১১৩ রানে অল আউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআরের হয়ে প্যাট কামিন্স সর্বাধিক ৩ উইকেট নেন। এছাড়া ২ উইকেট নেন রাসেল। ১টি করে উইকেট নেন সাউদি ও বরুণ চক্রবর্তী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget