এক্সপ্লোর

Rahul Dravid: বইপ্রকাশ অনুষ্ঠানে পিছনের সারিতে বসে রইলেন, দ্রাবিড়ের ছবি ভাইরাল, জয়োধ্বনি ভক্তদের

IPL 2022:তিনি আর পাঁচজনের চেয়ে আলাদা। প্রচারবিমুখ। মাঠে দাপট দেখানোর জন্য কলার তুলতে হয়নি। তাঁর ব্যাটই তাঁর হয়ে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে বরাবর।

মুম্বই: তিনি আর পাঁচজনের চেয়ে আলাদা। প্রচারবিমুখ। মাঠে দাপট দেখানোর জন্য কলার তুলতে হয়নি। তাঁর ব্যাটই তাঁর হয়ে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে বরাবর।

কিংবদন্তি সেই রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নতুন করে দ্রাবিড় বন্দনায় উল্লসিত ভক্তরা।

কী সেই ছবি?

বেঙ্গালুরুতে বই প্রকাশের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। দ্রাবিড় যখন সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, প্রাক্তন ক্রিকেটার গুন্ডাপ্পা বিশ্বনাথ কথা বলছেন তাঁর বই নিয়ে। দ্রাবিড় পিছনের সারিতে চুপ করে মাস্ক পরে বসে রইলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা এক নেটাগরিক লিখেছেন, ‘দ্রাবিড় একা এসেছিলেন মাস্ক পরে। তিনি যখন রামচন্দ্র গুহর সঙ্গে কথা বললেন, সেই সময় বুঝতে পারলাম যে, উনি রাহুল দ্রাবিড়। শেষ সারিতে চুপ করে একা বসে রইলেন। কোনও হইহল্লা করার ব্যাপার নেই। ওঁর পাশে বসে থাকা মেয়েটি বুঝতেও পারলেন না যে কার পাশে বসেছেন তিনি।’

সম্প্রতি ভারতীয় দলের হেড কোচকে পাওয়া গিয়েছিল বেঙ্গালুরুতে এই বইপ্রকাশ অনুষ্ঠানে। সেখানে মাটির মানুষ দ্রাবিড় যেভাবে ভিড়ের মধ্যে মিশে ছিলেন, তা দেখে অনেকেই চিনতে পারেননি। ট্যুইটারে দ্রাবিড়ের একটি ছবি শেয়ার করেছেন। যে ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এক ভক্ত জানিয়েছেন যে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গুণ্ডাপ্পা বিশ্বনাথ (GR Viswanath) তাঁর আত্মজীবনী 'রিস্ট অ্যাসিওর্ড' (Wrist Assured) নিয়ে কথা বলার জন্য হাজির ছিলেন। অনুরাগীরা বলছেন, শেষ রো-তে বসে থাকা দ্রাবিড়কে দেখে চিনতেই পারেননি তিনি।

আরও পড়ুন: প্লে অফের আশা ধূলিসাৎ গতবারের চ্যাম্পিয়নদের

আদ্যোপান্ত ক্রিকেটের মানুষ তিনি। মাঠ ছাড়া কিছুই বোঝেন না। রাজনীতির রং তাঁর গায়ে লাগুক কখনওই চান না। অথচ আজ সকালে হঠাৎই খবর ছড়িয়েছিল যে ধর্মশালায় বিজেপি যুব মোর্চার সভায় দেখা যাবে রাহুলকে দ্রাবিড় (Rahul Dravid)। অবাক হয়েছিলেন তাঁর অনুগামীরাও। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই উলোটপুরান। খবরটি সম্পূর্ণ ভুল খবর, এমনই জানিয়ে দিলেন স্বয়ং ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ। 

ঠিক কী বলছেন রাহুল দ্রাবিড়?

প্রাক্তন ভারত অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট দলের বর্তমান হেডকোচ রাহুল দ্রাবিড় বলেন, ''মিডিয়ার কিছু অংশ এমন খবর ছড়িয়েছে যে আমি না কি হিমাচলপ্রদেশে আগামী ১২-১৫ মে পর্যন্ত হতে চলা বিজেপির যুব মোর্চার সম্মেলনে অংশ নেব। কিন্তু সবাইকে আমি জানাতে চাই যে এই খবরটি সম্পূর্ণ মিথ্যে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget