এক্সপ্লোর

RCB In IPL Final: কেকেআরের রেকর্ড ভেঙে চতুর্থবারের জন্য আইপিএল ফাইনালে আরসিবি, আগের তিনবার কী হয়েছিল?

IPL Final: বৃহস্পতিবার মাত্র ১০ ওভারে লক্ষ্যপূরণ করল আরসিবি। ৬০ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল।

মুল্লাপুর: আইপিএলের (IPL 2025) পয়েন্ট টেবিলের প্রথম দুই স্থানে দুই দলের লড়াই। মনে করা হয়েছিল, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কোথায় কী? একপেশে ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল ফাইনালে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (PBKS vs RCB)। ১০২ রান তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল আরসিবি। সেই সঙ্গে গড়ে ফেলল রেকর্ড। ভেঙে গেল কলকাতা নাইট রাইডার্সের কীর্তি।

বৃহস্পতিবার মাত্র ১০ ওভারে লক্ষ্যপূরণ করল আরসিবি। ৬০ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল। আইপিএল প্লে অফ কিংবা নক আউট পর্যায়ে এটা বেঁচে থাকা বলের নিরিখে বৃহত্তম জয়। আগের রেকর্ড কাদের ছিল? কেকেআরের। গত বছর আইপিএলের একপেশে ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৫৭ বল বাকি থাকতে তুলে দিয়েছিল কেকেআর। সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়ল আরসিবি।

আইপিএলে সবচেয়ে দ্রুত ১০০ বা তার বেশি রান তাড়া করে ম্যাচ জেতার নিরিখে এটা তালিকায় তৃতীয়। ২০১৫ সালে বেঙ্গালুরুতে কেকেআরের বিরুদ্ধে ৯.৪ ওভারে ১১২ রান তুলে ম্যাচ জিতেছিল আরসিবি। গত আইপিএলে ৯.৪ ওভারেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৬৬ রান তুলে ম্যাচ জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তারপরই বৃহস্পতিবার আরসিবির জয়।

এ নিয়ে চতুর্থবার আইপিএলের ফাইনালে উঠল আরসিবি। শেষবার উঠেছিল ২০১৬ সালে। তার ৯ বছর পর ফের আইপিএল ফাইনালে বিরাট কোহলিরা। এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএল ফাইনাল খেলেছে আরসিবি। কী হয়েছিল সেই তিন ফাইনালে?

২০০৯, জোহানেসবার্গ

ডেকান চার্জার্স প্রথমে ব্যাট করে ২০ ওভারে তুলেছিল ১৪৩/৬। হাফসেঞ্চুরি হার্শেল গিবসের। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। জবাবে ব্যাট করতে নেমে ১৩৭/৯ স্কোরে আটকে যায় আরসিবি। বিরাট ৭ রান করেন। মাত্র ৬ রানে ম্যাচ হারে আরসিবি।

২০১১, চেন্নাই

প্রথমে ব্যাট করে ২০৫/৫ তোলে চেন্নাই সুপার কিংস। ঝোড়ো ইনিংস মুরলী বিজয় (৫২ বলে ৯৫ রান) ও মাইকেল হাসির (৪৫ বলে ৬৩ রান)। জবাবে ১৪৭/৮ স্কোরে আটকে যায় আরসিবি। বিরাট ৩৫ রান করেন। ৫৮ রানে ম্যাচ জিতে ট্রফি ঘরে তোলে ধোনির সিএসকে।

২০১৬, বেঙ্গালুরু

কোহলির স্বপ্নের আইপিএল। দুরন্ত ছন্দে ছিলেন। তার ওপর ঘরের মাঠে ফাইনাল। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ তোলে ২০৮/৭। ৩৮ বলে ৬৯ করেন ডেভিড ওয়ার্নার। জবাবে ক্রিস গেল ও কোহলি দুরন্ত শুরু দেন। দুজনই হাফসেঞ্চুরি করেন। কিন্তু ভেঙে পড়ে মিডল অর্ডার। ২০০/৭ স্কোরে আটকে যায় আরসিবি। মাত্র ৮ রানে হার।

এবার কী হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget