এক্সপ্লোর

IPL 2024: নাগাড়ে ছয় হার, লিগ তালিকায় সবার নীচে কোহলিরা, RCB-র কি প্লে অফে পৌঁছনোর সব আশা শেষ?

Royal Challengers Bengaluru: আট ম্যাচ পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে বর্তমানে মাত্র দুই পয়েন্ট রয়েছে।

কলকাতা: এ বছরের শুরুটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) জন্য বেশ ভালই হয়েছিল। স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন আরসিবি মহিলা দল ডব্লিউপিএল খেতাব জেতে। খেতাবের খরা কাটার পরে আরসিবি সমর্থকরা আশায় ছিলেন যে এবার হয়তো বিরাট কোহলিরাও আইপিএলে (IPL 2024) ভাল কিছু করবেন। তবে টুর্নামেন্টের প্রথমার্ধ শেষে তাঁরা যে হতাশই হয়েছেন, তা বলাই বাহুল্য।

চলতি আইপিএলে নাগাড়ে ছয় ম্যাচ হেরেছেন ফাফ ডু প্লেসি, বিরাট কোহলিরা। আট ম্যাচ পরে আরসিবির সংগ্রহ মাত্র দুই পয়েন্ট। কেকেআরের বিরুদ্ধে রবিবার এ মরশুমের সপ্তম ম্যাচটি হারে আরসিবি। আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নীচে তারা। অনেকেই মনে করছেন তাঁদের প্লে-অফে পৌঁছনোর স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। সত্যিই কি তাই? আরসিবি কি আর এবারের টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছতে পারবে না? 

আরসিবির এই পরিস্থিতি থেকে প্লে-অফে পৌঁছনোটা ভীষণ কঠিন হলেও, খাতায় কলমে কিন্তু তারা এখনও দৌড় থেকে ছিটকে যায়নি। কোহলিদের এই মরশুমে আর ছয়টি গ্রুপ পর্বের ম্যাচ বাকি রয়েছে। সর্বপ্রথম প্লে-অফে পৌঁছনোর জন্য তাদের নিজেদের বাকি সব ম্যাচ জিততে হবে। কোহলিরা নিজেদের পরবর্তী ম্যাচে ইনফর্ম সানরাইজার্স হায়দরাবাদেরব মুখোমুখি হবে। তার পরের ম্যাচ গত বারের রানার্স গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। চ্যালেঞ্জটা বেশ কঠিন।

বর্তমানে যা পরিস্থিতি তাতে একটি ম্যাচ হারলেও আরসিবির প্লে-অফে যাওয়ার আশা কিন্তু শেষ হয়ে যেতে পারে। শেষ ছয় ম্যাচ জিততে পারলে 'গার্ডেন সিটি'র ফ্র্যাঞ্চাইজির গ্রুপ পর্বের শেষে পয়েন্ট দাঁড়াবে ১৪। এতে অবশ্য আরসিবির প্লে-অফ নিশ্চিত হবে না। তাদের অন্য দলগুলির দিকে তাকিয়ে থাকতেই হবে। 

আরসিবিকে নিজেদের বাকি সব ম্যাচ তো জিততে হবেই, পাশাপাশি অন্য দলের ম্যাচগুলির ফলাফলের ওপর তাদের ভাগ্য নির্ভর করবে। এক্ষেত্রে নেট রান রেট প্লে-অফের দল নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আরসিবির বর্তমানে নেট রান রেট -১.০৪৬। টুর্নামেন্টের দশ দলের মধ্যে কেবল গুজরাত টাইটান্সের (-১.০৫৫) নেট রান রেটই আরসিবির থেকে খারাপ। বাকি দলগুলিকে নেট রান রেটে পিছনে ফেলতে হলে তাই আরসিবিকে যে শুধু ম্যাচ জিততেই হবে, তেমনটা কিন্তু নয়। জিততে হবে বেশ বড় ব্যবধানেও। খাতায় কলমে শেষ না হলেও, আরসিবির প্লে-অফে পৌঁছনোর অঙ্কটা যে বেশ জটিল, তা বলাই বাহুল্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স, ময়ঙ্ক, পরাগদের জন্য ভারতীয় বিশ্বকাপ দলের দরজা খুলবে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget