এক্সপ্লোর

RCB Unbox Event 2024: বদলাল দলের নাম, লোগো, প্রকাশ্যে কোহলি, ডু প্লেসিদের নতুন জার্সি

RCB: আরসিবির পুরুষ দলের তরফে ডব্লিউপিএল খেতাবজয়ী আরসিবি মহিলা দলকে গার্ড অফ অনার দেওয়া হয়।

বেঙ্গালুরু: আর দিন দুয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের (IPL 2024) মহারণ। টুর্নামেন্ট শুরুর আগে আজই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) নতুন জার্সি প্রকাশিত। তবে শুধু জার্সি প্রকাশই নয়, আরসিবি আনবক্স ইভেন্টে দলের নতুন নাম, লোগো প্রকাশ্যে এল। সংবর্ধনা জানানো হল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ডব্লিউপিএলজয়ী আরসিবি মহিলা দলকেও।

বিরাটদের জার্সিতে এবার লাল কালোর মিশেলের বদলে দেখা যাবে লাল নীলের সংমিশ্রণ। ২০০৮ সাল অর্থাৎ আইপিএলের শুরুর মরশুম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নাম নিয়েই কোহলিদের ফ্র্যাঞ্চাইজি আইপিএল এবং ডব্লিউপিএলে প্রতিনিধিত্ব করেছে। তবে এবারের আইপিএল থেকে শহরের সরকারি নাম বেঙ্গালুরুর অনুকরণে ফ্র্যাঞ্চাইজির নাম বদলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) করা হল। নাম পরিবর্তনের পূর্বাভাস আগেভাগেই সোশ্যাল মিডিয়ায় না না পোস্টের মাধ্যমে দেওয়া হচ্ছিল। এবার সরকারিভাবে সেই নামবদল করাও হল।

 

আরসিবির নাম বদলের পাশাপাশি আনবক্স নামক এই ইভেন্টে মনোরঞ্জনেরও ব্যবস্থা ছিল। রঘু দীক্ষিত, অ্যালেন ওয়াকারের মতো নিজেদের ক্ষেত্রের তারকারা এই ইভেন্টে পারফর্ম করেন। খেতাবজয়ী স্মৃতি মান্ধানাদের গার্ড অফ অনার দিয়ে আরসিবি পুরুষ দল স্বাগতও জানায়। কানায় কানায় ভর্তি চিন্নাস্বামী স্টেডিয়ামে স্মৃতি মান্ধানারা খেতাব হাতে গোটা মাঠও প্রদক্ষিণ করেন। এই ইভেন্টে উপস্থিত ছিলেন আরসিবি প্রাক্তনী এবি ডি ভিলিয়ার্সও।

 

এই ইভেন্টেই কর্ণাটক রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক তথা আরসিবির প্রাক্তন তারকা ফাস্ট বোলার বিনয় কুমারকে আরসিবির 'হল অফ ফেম'-এ জায়গা দেওয়া হয়। বিনয় আরসিবির জার্সিতে মোট পাঁচ মরশুম খেলেছেন। ২০১৩ মরশুমটা 'গার্ডেন সিটি'-র ফ্র্যাঞ্চাইজির হয়ে তাঁর সেরা মরশুম ছিল। ওই মরশুমে তিনি ২১.৪৩ গড়ে ২৩টি উইকেট নিয়েছিলেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: আইপিএলের জন্য ফিটনেস সার্টিফিকেট পেলেন না সূর্যকুমার! কবে ফিরবেন মাঠে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget