এক্সপ্লোর

IPL 2024: আম্পায়ারের সঙ্গে ডিআরএস নিয়ে তর্ক, পন্থের শাস্তি চাইছেন বিশ্বজয়ী উইকেটকিপারও

DC vs LSG: ঘটনাটি ঘটে লখনউয়ের ব্যাটিংয়ের সময় চতুর্থ ওভারে। ইশান্ত শর্মা বল করছিলেন। তাঁর একটি বল আম্পায়ার ওয়াইড ঘোষণা করেন। দেবদত্ত পড়িক্কল ব্যাটিং করছিলেন।

লখনউ: ডিআরএস ইস্যুতে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি। বিতর্কের কেন্দ্রে ঋষভ পন্থ (Rishabh Pant)। লখনউ (Lucknow Supergiants) ম্যাচে নিজেই ভুল করে ডি আর এস নিলেন। এরপর ভুল বুঝতে পেরে আবার আম্পায়ােরের সঙ্গে তর্কেও জড়ালেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। যা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি উইকেট কিপার ব্য়াটার অ্য়াডাম গিলক্রিস্ট দিল্লি অধিনায়কের শাস্তির দাবিও তুলেছেন। তাঁকে আর্থিক জরিমানা করা উচিত বলে মনে করেন গিলি। 

ঘটনাটি ঘটে লখনউয়ের ব্যাটিংয়ের সময় চতুর্থ ওভারে। ইশান্ত শর্মা বল করছিলেন। তাঁর একটি বল আম্পায়ার ওয়াইড ঘোষণা করেন। দেবদত্ত পড়িক্কল ব্যাটিং করছিলেন। সেই সময় লেগস্ট্য়াম্পের বাইরে দিয়ে একটি বল পন্থের কাছে যায়। আম্পায়ার সেটি ওয়াইড ঘোষণা করেছিলেন। কিন্তু দিল্লি অধিনায়কের তা পছন্দ হয়নি। এরই মধ্যে ডি আর এসের জন্য ভাবতে ভাবতেই তেমনই ইঙ্গিত দিয়ে ফেলেন। আর মাঠের আম্পায়ারও সঙ্গে সঙ্গে তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত জানানোর বার্তা পাঠান। কিন্তু পন্থের মনে হয় যে তিনি ডি আর এস নেননি। তিনি শুধু ভাবছিলেন। তবে আম্পায়ার সেই যুক্তি মানেননি। অবশেষে থার্ড আম্পায়ারকেও দেখা যায় যে ইশান্তের ডেলিভারিটি যে ওয়াইডই ছিল তা জানাতে। এরই মাঝে পন্থকে দেখা যায় বেশ কিছুক্ষণ আম্পায়ারের সঙ্গে তর্ক করতে। দিল্লির একটি রিভিউও নষ্ট হয়।

এদিকে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই পন্থের দিকেই আঙুল তুলেছেন। তাঁদের বক্তব্য পন্থ অপরিণত অধিনায়ক। সিরিয়াসনেস নেই। কুছ পরোয়া নেহি মনোভাব কাজ করে তাঁর মধ্যে। এই বিষয়ে অ্য়াডাম গিলক্রিস্ট বলেছেন, ''আমি বিশ্বাস করি, ঋষভ যতই অভিযোগ করুক বা অন্য কোনও খেলোয়াড় অভিযোগ করুক না কেন, আম্পায়ারদের শুধু বলা উচিত, এখানেই শেষ করুন। তাদের দ্রুত এগিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এত কথা বললে তাকে জরিমানা করা উচিত ছিল।" উল্লেখ্য, গতকাল ম্য়াচে অবশ্য দিল্লি ক্য়াপিটালস জিতে যায় ৬ উইকেটে। লখনউ সুপারজায়ান্টস প্রথমে ব্যাটিং করতে নেমে গতকাল ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। এই নিয়ে চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিল পন্থের দল।

 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget