এক্সপ্লোর

IPL: পন্থের বদলি হিসেবে বাংলার অভিষেক পোড়েলকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

IPL 2023, Delhi Capitals: দৌড়ে ছিলেন শেল্ডন জ্যাকসন, বিবেক সিংহের মত ক্রিকেটারও। কিন্তু শেষ পর্যন্ত পন্থের বদলি হিসেবে অভিষেক পোড়েলকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।

নয়াদিল্লি: বাংলার জার্সিতে অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) বাংলা ছাড়ার পর উইকেটের পেছনে ভরসা জুগিয়েছেন যেমন, তেমনই ব্য়াট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। এবার আইপিএলেও (IPL 2023) ডাক পেয়ে গেলেন বাংলার তরুণ উইকেট কিপার ব্য়াটার অভিষেক পোড়েল (Abhishek Porel)। কিছুদিন আগে কলকাতায় দিল্লির যে ক্যাম্প হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন দিল্লি দলের টিম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের চোখে দেখেছিলেন তরুণ এই ক্রিকেটারকে। তখনই আভাস পাওয়া গিয়েছিল যে পন্থের পরিবর্ত হিসেবে অভিষেককেই নেওয়া হতে পারে। শেষ পর্যন্ত সেই খবরে সিলমোহর পড়ে গেল। এখনও পর্যন্ত মাঠে নামার সুযোগ না হলেও পাঞ্জাব কিংস দলে নিয়েছিল গত বছর অভিষেকের দাদা বাংলার পেস বোলার ঈশান পোড়়েলকে। 

যদিও অভিষেকের সঙ্গে দৌড়ে ছিলেন শেল্ডন জ্যাকসন, বিবেক সিংহয়ের মত ক্রিকেটার। কিন্তু শেষ পর্যন্ত অভিষেককেই বেছে নেওয়া হয়। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৯৫ রান করেছেন অভিষেক। রয়েছে ঝুলিতে ৬টি অর্ধশতরান। গড় ৩০.২১। লিস্ট এ ক্রিকেটেও তিনটি ম্যাচ খেলেছেন অভিষেক। খেলেছেন তিনটি টি-টোয়েন্টিও। গত রঞ্জিতে বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে লোয়ার অর্ডারে ভরসা জুগিয়েছেন বাংলা দলকে। শাহবাজ আহমেদের সঙ্গে লোয়ার অর্ডারে জুটি বেঁধে বোর্ডে রান তুলেছেন তরুণ অভিষেক। 

উল্লেখ্য, গত বছর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ঋষভ পন্থ। তিনিই ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। কিন্তু পন্থ যে এবারের টুর্নামেন্ট খেলতে পারবে না, তা আগে থেকেই নিশ্চিত ছিল। তাঁর বদলি হিসেবে ডেভিড ওয়ার্নারকে ক্যাপ্টেন বাছা হয়। কিন্তু উইকেট কিপার ব্যাটার হিসেবে কাকে নেওয়া হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার দিল্লি ক্যাপিটালসের তরফে জানিয়ে দেওয়া হল।

রাজস্থান শিবিরে সন্দীপ শর্মা

প্রসিদ্ধের বদলে সন্দীপ শর্মাকে (Sandeep Sharma) দলে নিল রাজস্থান। তারকা ফাস্ট বোলার এবারের আইপিএলের নিলামে প্রাথমিকভাবে অবিক্রিতই ছিলেন। সন্দীপকে রাজস্থানের অনুশীলনে দেখা গিয়েছিল বটে, তবে তাঁকে দলে নেওয়ার কথা সোমবারই সরকারিভাবে ঘোষণা করল রাজস্থান। আইপিএলের তরফেও এক বিবৃতিতে সন্দীপ শর্মার রাজস্থানে যোগ দেওয়ার খবরটি জানিয়ে লেখা হয়, 'প্রসিদ্ধ কৃষ্ণের বদলি হিসাবে এ মরসুমে রাজস্থান রয়্যালসের জার্সিতে সন্দীপ শর্মাকে দেখা যাবে। তাঁকে তাঁর ৫০ লক্ষ টাকার বেস প্রাইসেই রাজস্থান দলে নিয়েছে। সন্দীপ টুর্নামেন্টের অভিজ্ঞতম বোলারদের মধ্যে একজন। তাঁর দখলে দশটি আইপিএল মরসুম খেলে শতাধিক উইকেট নেওয়া।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget