এক্সপ্লোর

Rishabh Pant: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামলেই ঋষভ পন্থের সেঞ্চুরি নিশ্চিত

IPL 2024: আইপিএলে এখনও পর্যন্ত ৩৪.৪০ গড় ও ১৪৭.৯০ স্ট্রাইক রেটে ২৮৫৬ রান করেছেন ঋষভ পন্থ।

জয়পুর: সদ্যই গাড়ি দুর্ঘটনার পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে এক ম্যাচ খেলার পরেই সেঞ্চুরি হাঁকাতে চলেছেন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) অধিনায়ক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (RR vs DC) আজ মাঠে নামলেই পন্থের ১০০ নিশ্চিত।

আইপিএলে ২০১৬ সালে নিজের অভিষেক ঘটান পন্থ। শুরু থেকেই রাজধানীর ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন তারকা ক্রিকেটার। ২০১৯ সালে দিল্লির নাম বদল হয়ে ডেয়ারডেভিলস থেকে ক্যাপিটালস হলেও, পন্থের দলবদল হয়নি। দলটির হয়ে ৯৯টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচটিই হতে চলেছে তাঁর ১০০তম আইপিএল ম্যাচ। প্রথম ক্রিকেটার হিসাবে দিল্লির হয়ে ১০০টি আইপিএল খেলার নজির গড়তে চলেছেন ২৬ বছর বয়সি ক্রিকেটার।   

এখনও পর্যন্ত দিল্লির হয়ে ৯৯টি ম্যাচে ৩৪.৪০ গড় ও ১৪৭.৯০ স্ট্রাইক রেটে ২৮৫৬ রান করেছেন পন্থ। একটি শতরান এবং ১৫টি অর্ধশতরান করার কৃতিত্ব রয়েছে। দিল্লির হয়ে পন্থই সর্বাধিক রানের মালিক। তাঁর পরে এই তালিকায় রয়েছেন দিল্লির আরেক তারকা ডেভিড ওয়ার্নার। অজ়ি তারকা ৮৪ ম্যাচে ২৪৩৩ রান করেছেন।

২০২১ সালে পন্থকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচিত হন পন্থ। অধিনায়ক হিসাবে পন্থ ১৬টি আইপিএল ম্যাচ জিতেছেন। হেরেছেন ১৪টি ম্যাচ, একটি ম্যাচ অমীমাংসিত থাকে। ২০২০ সালে দিল্লির হয়ে আইপিএল ফাইনালও খেলেছেন পন্থ। তবে হতাশাজনকভাবে সেই ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয় দিল্লিকে। ২০২১ সালে তৎকালীন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার চোট পেলে পন্থকে অধিনায়ক নির্বাচিত করা হয়। তারপর থেকে তিনি দলের দায়িত্ব সামলাচ্ছেন। যদিও তাঁর অনুপস্থিতিতে গত মরশুমে ডেভিড ওয়ার্নার দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

রাজস্থান রয়্যালস নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে নিজেদের আইপিএল অভিযান শুরু করেছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজও সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবেন তারা। অপরদিকে, ঋষভ পন্থদের লক্ষ্য মরশুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তোলা। চলতি আইপিএলে হোম টিমের জয়ের ধারা ভাঙতে পারবে দিল্লি, এখন সেটাই দেখার বিষয়।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: আইপিএলের রেকর্ড-রাতে মুম্বইয়ের পরাজয়, ৩১ রানে জয়ী ইতিহাসে নাম তোলা হায়দরাবাদ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget