এক্সপ্লোর

IPL 2024: হার্দিকের সঙ্গে চরমে সংঘাত! চলতি মরশুম শেষেই মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন রোহিত, বুমরা, সূর্যকুমার

Mumbai Indians: হার্দিক পাণ্ড্যকে দলে ফেরানো, রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া কোনওটাই মানতে পারেননি মুম্বইয়ের সমর্থকেরা। এমনকী হার্দিক ক্যাপ্টেন হয়ে যোগ দেওয়ার পর তা মেনে নিতে পারেননি অনেকে।

মুম্বই: একটা সিদ্ধান্ত যে এতটা টালমাটাল পরিস্থিতি তৈরি করে ফেলবে ফ্র‍্যাঞ্চাইজির ভেতরে, তা বোধহয় কখনোই বুঝতে পারেননি নীতা আম্বানিরা। সমস্যা মিটতেই চাইছে না মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। হার্দিক পাণ্ড্যকে (Hardik Pan দলে ফেরানো, রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া কোনওটাই মানতে পারেননি মুম্বইয়ের সমর্থকেরা। এমনকী হার্দিক ক্যাপ্টেন হয়ে যোগ দেওয়ার পর তা মেনে নিতে পারেননি বুমরা (Jasprit Bumrah), সূর্যকুমারের (Suryakumar Yadav) মত দলের সিনিয়ররাও। এবার শোনা যাচ্ছে যে রোহিতের পথ ধরেই আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন এই দুই সিনিয়র ক্রিকেটারও। 

দলের অভ্যন্তরীণ সূত্র অনু্যায়ী জানা যাচ্ছে যে, রোহিত হার্দিকের অধিনায়কত্বে একেবারেই খুশি নন। এমনকী মাঠে অনেক সিদ্ধান্ত নিয়েই দুজনের মধ্যে মত পার্থক্য দেখা যাচ্ছে। প্রথম ম্যাচে রোহিতকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে পাঠিয়েছিলেন হার্দিক। যা দেখে সমর্থকরাও ক্ষোভ প্রকাশ করেছিলেন। শোনা যাচ্ছে যে ড্রেসিংরুমে এসেও ২ প্লেয়ারের মধ্যে ঝামেলা চলে বিভিন্ন ইস্যু নিয়ে। যার ফলে রোহিত নাকি ফ্র‍্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন যে তিনি আর পরের মরশুমে মুম্বইয়ের হয়ে খেলবেন না। 

রোহিত এই দলের হয়ে প্রায় ১৪ বছর ধরে খেলছেন। বুমরা খেলছেন প্রায় ১২ বছর ধরে। আর সূর্যকুমার যাদব খেলছেন ৯ বছর ধরে। দলের পাঁচবারের খেতাব জয়ে বড় ভূমিকা রয়েছে তিন তারকারই। রোোহিত তো নিজেই অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন করেছেন ৫ বার। কিন্তু এরপরও হার্দিক পাণ্ড্যকে প্রায় ১৫ কোটি টাকা দিয়ে মুম্বই এবার তাদের ফ্র‍্যাঞ্চাইজিতে নিয়ে এসেছিল। একইসঙ্গে অধিনায়কও করেছিল। কিন্তু এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে একটি ম্যাচেও জয় ছিনিয়ে নিতে পারেনি মুম্বই শিবির। এর ফলে সমস্যা আরও বেড়েছে। 

এরই মধ্যে খবর ছড়িয়েছে যে মুম্বই ইন্ডিয়ান্সের এই বেহাল পরিস্থিতি দেখে ম্য়ানেজমেন্ট নাকি রোহিতকে নেতৃত্বভার ফিরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু হিটম্য়ান নাকি তা গ্রহণে রাজি হননি। হার্দিকের জন্যই তাঁর থেকে নেতৃত্বভার কেড়ে নেওয়া হয়েছিল। তাই পুণরায় এভাবে খারাপ সময়ে ফের তাঁর কথা মনে পড়েছিল দলের। তবে ততদিনে পরিস্থিতি বদলে গিয়েছে। তাই রোহিত এখন আর অধিনায়ক হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সে খেলতে রাজি নন। 

আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতে ময়ঙ্কের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছেন স্মিথ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget