এক্সপ্লোর

SRK on MS Dhoni: না না করেও... ধোনির IPL খেলা প্রসঙ্গে IIFA-র মঞ্চে মুখ খুললেন শাহরুখ, ভাইরাল KKR মালিকের মন্তব্য

Shah Rukh Khan-Karan Johar: পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে শাহরুখ ও কর্ণ জোহর অবসর প্রসঙ্গে একে অপরকে খোঁচা দিতেই ধোনির প্রসঙ্গ টানেন শাহরুখ।

নয়াদিল্লি: সদ্যই আইপিএলের রিটনেশন সংক্রান্ত না না নিয়মাবলী প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সেই নিয়ম দেখে কিন্তু অন্তত সিএসকে সমর্থকরা খুশিই হবেন। কারণ এক বিশেষ নিয়ম, যার জেরে তাঁদের প্রিয় মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) আইপিএল ২০২৫-এ (IPL 2025) অংশগ্রহণের সম্ভাবনা বাড়লই বৈকি। এরই মাঝে কেকেরআর কর্নধার শাহরুখ খানের (Shah Rukh Khan) ধোনিকে নিয়ে করা এক মন্তব্য সোশ্য়াল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ছে।

সদ্যই মরুদেশে রুপোলি পর্দার তারকাদের নিয়ে IIFA-র আসর বসেছিল। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই ধোনিকে নিয়ে বা বলা চলে ধোনির অবসর নিয়ে শাহরুখ খানের এক মন্তব্য নেটিজেনদের বেশ নজর কেড়েছে। পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের মঞ্চে শাহরুখকে তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা জনপ্রিয় সিনেমা নির্মাতা কর্ণ জোহর (Karan Johar) অবসর প্রসঙ্গে প্রশ্ন করেন। সেই প্রশ্নের জবাব দিতে গিয়েই 'কিং খান' ধোনির প্রসঙ্গ টেনে আনেন।

প্রথমে শাহরুখই কর্ণকে অবসরের খোঁচা দিয়ে বলেন, 'কিংবদন্তিদের সবথেকে বড় বিষয় হল তাঁরা কখন থামতে হয় জানেন। তাঁরা জানেন কখন অবসর নিতে হয়। ঠিক যেমনটা মহান সচিন তেন্ডুলকর করেছিলেন, সুনীল ছেত্রী করলেন, টেনিস তারকা রজার ফেডেরার করেছেন। তাঁরা সকলেই জানতেন কোন সময়ে অবসর নিতে হবে এবং আমার মতে তোমারও এবার অবসর নিয়ে নেওয়া উচিত। তাই দয়া করে ফিরে যাও। তোমায় অনেক অনেক ধন্যবাদ।'

কিন্তু কর্ণও ছেড়ে দেওয়ার পাত্র নন। শাহরুখকে কর্ণ প্রশ্ন করেন যে তিনি কেন অবসর নিচ্ছেন না। জবাবে শাহরুখের সোজাসাপ্টা উত্তর তিনি ও ধোনি নাকি বাকিদের থেকে ভিন্ন। ভাইরাল ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়, 'আমি এবং ধোনি একটু  ভিন্ন ধরনের কিংবদন্তি। আমরা না বলার পরেও ১০টি আইপিএল খেলে ফেলি।' সঙ্গে  সঙ্গেই পাশ থেকে ভিকি কৌশল বলে উঠেন, 'অবসর তো কিংবদন্তিরা নেন, রাজারা তো চিরন্তন।' 

শাহরুখ বলিউড অভিনেতা হওয়ার পাশাপাশি আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিগুলির অন্যতম কলকাতা নাইট রাইডার্সের মালিকও বটে। তাঁর উত্তরে ধোনির উল্লেখ খোঁচা না প্রশংসা, সেই নিয়ে কিন্তু অনেক নেটিজেন এখনও বেশ খানিকটা ধন্দে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আইপিএল নিলামের আগে ক'জন ক্রিকেটারকে রিটেন করা যাবে? করা হল সরকারি ঘোষণা 

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
MS Dhoni: অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
Pathan On Dhoni: মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
MS Dhoni Retirement: রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের
রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget