এক্সপ্লোর

Virat, Rohit on Dhoni: হঠাৎই অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানো, রোহিত, বিরাটের মুখে ধোনি-প্রসঙ্গ

MS Dhoni: সকলকে চমকে দিয়ে গতকাল সিএসকের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান মহেন্দ্র সিংহ ধোনি।

চেন্নাই: আজ থেকে শুরু হতে চলেছে আইপিএলের মহারণ। টুর্নামেন্টের প্রথম ম্য়াচই ব্লকবাস্টার। দক্ষিণী ডার্বিতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bengaluru)। এই ম্যাচের ঠিক আগেরদিনই বিস্ফোরণ ঘটান মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। হঠাৎই নিজের অধিনায়কত্ব হস্তান্তরিত করার সিদ্ধান্ত জানান মাহি। হলুদ ব্রিগেডের নতুন অধিনায়ক হন রুতুরাজ গায়কোয়াড়। এই ঘটনার পর থেকে স্বাভাবিকভাবেই চর্চার কেন্দ্রে আইপিএলের সফলতম (যুগ্মভাবে পাঁচ খেতাব) অধিনায়ক।

ধোনির এই সিদ্ধান্তে চারিদিকে হইচই পরে গিয়েছে। ৪২ বছর বয়সি ধোনি নিঃসন্দেহেই বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেটারদের অন্যতম। প্রায়শই না না তারকা মহাতারকার মুখে তাঁর প্রশংসা শোনা যায়। তাঁর অধিনায়কত্ব ছাড়ার এই সিদ্ধান্তের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নিজের সোশ্যাল মিডিয়ায় ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট করেন। তিনি সেই ছবিতে হাত মেলানোর ইমোজিও ব্যবহার করেছেন। ঘটনাক্রমে, ধোনির পাশাপাশি রোহিতের আইপিএলের অধিনায়কত্বের সফরও শেষ হয়েছে। তাঁর বদলে হার্দিক পাণ্ড্যকে মুম্বই ইন্ডিয়ান্স এ মরশুমের জন্য নেতা ঘোষণা করেছে।

অপরদিকে, ধোনির কথা শোনা যায় আরেক তারকা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) মুখেও। সিএসকের মুখোমুখি হওয়ার আগে তাঁকে এই ম্যাচ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে, তিনি ধোনিপ্রসঙ্গ টেনে আনেন। কোহলি বলেন, 'চেন্নাইয়ের বিরুদ্ধে খেলাটা সবসময়ই দারুণ বিষয়, বড় ম্যাচ। এটাকে আবার দক্ষিণী ডার্বিও বলা হয়ে থাকে। সিএসকের প্যাশনেট সমর্থকদের সামনে খেলাটা খুবই ভাল অভিজ্ঞতা। আর এমএস ধোনির সঙ্গে দেখা করেও বেশ ভাল লাগছে। বেশ অনেকদিন পর সাক্ষাৎ হল।'

 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: আইপিএল ২০২৪-র প্রথম ম্যাচে কেমন থাকবে আবহাওয়া? কোথায় দেখবেন সিএসকে-আরসিবি দ্বৈরথ? 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget