এক্সপ্লোর

CSK vs RCB: আইপিএল ২০২৪-র প্রথম ম্যাচে কেমন থাকবে আবহাওয়া? কোথায় দেখবেন সিএসকে-আরসিবি দ্বৈরথ?

IPL 2024: আইপিএলের ইতিহাসে দুই দলের মুখোমুখি সাক্ষাতে সিএসকে ২০ এবং আরসিবি ১১টি ম্যাচ জিতেছে। একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়েছে।

চেন্নাই: দক্ষিণী ডার্বি দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল (IPL 2024)। প্রথম ম্যাচেই মুখোমুখি গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। দুই দলই আজকের ম্যাচের মাধ্য়মে নিজেদের নব যুগের সূচনা করতে চলেছে। টুর্নামেন্ট শুরুর আগেই গতকাল মহেন্দ্র সিংহ ধোনি সিএসকের নেতৃত্ব ছেড়েছেন। নতুন নেতা রুতুরাজ গায়কোয়াড়ের তত্ত্বাবধানে এটাই সিএসকের প্রথম ম্যাচ। আর আরসিবি নতুন নাম, নতুন লোগোতে মাঠে নামবে। দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বদলে শহরের নাম অনুযায়ী করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কাদের ম্যাচ?

মরশুমের প্রথম ম্যাচে দক্ষিণী ডার্বিতে সিএসকে এবং আরসিবি একে অপরের মুখোমুখি হবে

ম্য়াচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম বা চিপক স্টেডিয়ামে আয়োজিত হবে

কখন শুরু?

ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৮টা থেকে, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭.৩০টায়। তবে তার আগে অক্ষয় কুমার, এআর রহমান, সোনু নিগমরা টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন।

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।

ম্যাচের আবহওয়া

ম্যাচের সময়কাল অর্থাৎ সাতটা থেকে ১১টার মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই। অর্থাৎ আইপিএলের প্রথম ম্যাচ নির্বিঘ্নেই উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

হেড-টু-হেড

সিএসকে বনাম আরসিবির লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে? সিএসকে এবং আরসিবি আইপিএলের মঞ্চে মোট ৩১ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। এর মধ্যে আরসিবি জিতেছে মাত্র ১০টি ম্যাচ, ২০টি ম্যাচেই জয়ী হয়েছে সিএসকের হলুদ ব্রিগেড। একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়েছে। ২০০৮ সালে দুই দল প্রথমবার একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে সিএসকে ১৩ রানে আরসিবিকে হারায়। এবার ৩২ নম্বর বার দুইদল মুখোমুখি হতে চলেছে।

পিচ রিপোর্ট

চিপকের পিচ ঐতিহাসিকভাবে বরাবরই স্পিন সহায়ক। তবে ব্যাটাররাও এখানে বেশ রান পান। বিশেষত শুরুর দিকে ব্যাটাররা রান করেন। কিন্তু ম্যাচ গড়ালে স্পিনারদের প্রভাব বেশি করে নজরে পড়ে। চিপকে এখনও পর্যন্ত ৭৬টি আইপিএল ম্যাচের ৪৬টিতেই প্রথমে ব্যাট করা দল ম্যাচ জিতেছে।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: নাম প্রত্যাহারের পালা অব্যাহত! আইপিএল থেকে সরে দাঁড়ালেন রাজস্থান তারকা অ্যাডাম জাম্পা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Hardik Pandya: MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড
MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড
IPL: রাঁধুনিকে মারধর! আইপিএল ক্রিকেটার ও তাঁর বাবার নামে এফআইআর দায়ের, ঠিক কী অভিযোগ?
রাঁধুনিকে মারধর! আইপিএল ক্রিকেটার ও তাঁর বাবার নামে এফআইআর দায়ের, ঠিক কী অভিযোগ?

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget