এক্সপ্লোর

Angkrish Raghuvanshi: বল দেখো আর মারো, সহজ মন্ত্রে দিল্লির বোলিংকে ধ্বংস করলেন ১৮ বছরের অঙ্গকৃষ

DC vs KKR: ২৫ বলে হাফসেঞ্চুরি। মুম্বইয়ের ক্রিকেটার যখন দিল্লির বোলিংকে ছারখার করে ফিরলেন, নামের পাশে জ্বলজ্বল করছে ২৭ বলে ৫৪।

বিশাখাপত্তনম: ফিল সল্ট যখন ১২ বলে ১৮ রান করে ফিরলেন, ব্যাট হাতে ততক্ষণে তাণ্ডব শুরু করে দিয়েছেন সুনীল নারাইন (Sunil Narine)। কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবির সকলকে অবাক করে দিয়ে তিন নম্বরে ব্যাট করতে নামিয়ে দিল অঙ্গকৃষ রঘুবংশীকে (Angkrish Raghuvanshi)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আগের ম্য়াচে আইপিএল অভিষেক হলেও ব্য়াট করার সুযোগ পাননি। ব্যাট হাতে ১৮ বছরের তরুণকে প্রথম দেখা গেল বুধবার।

বিশাখাপত্তনমে গ্যালারিতে বসে তখন খেলা দেখছেন নাইট মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। অঙ্গকৃষ নেমেই শুরু করলেন আগ্রাসী ব্যাটিং। নারাইনের সঙ্গে পাল্লা দিয়ে। ২৫ বলে হাফসেঞ্চুরি। মুম্বইয়ের ক্রিকেটার যখন দিল্লির বোলিংকে ছারখার করে ফিরলেন, নামের পাশে জ্বলজ্বল করছে ২৭ বলে ৫৪।

মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি করলেন নারাইন। ৩৯ বলে ৮৫ রান করে নারাইন যখন ফিরলেন, উঠে দাঁড়িয়ে কুর্নিশ করলেন শাহরুখ খান স্বয়ং। যিনি এবারের আইপিএলে নতুন উদ্যমে খেলা দেখতে হাজির হয়ে যাচ্ছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই নারাইনের সর্বোচ্চ স্কোর। তাঁকে যোগ্য সঙ্গত করলেন অঙ্গকৃষ রঘুবংশী। সমানে সমানে টক্কর দিলেন। ফিল সল্টের বড় রান না পাওয়ার অভাব বুঝতেই দিলেন না। দ্বিতীয় উইকেটে ৪৮ বলে ১০৪ রান যোগ করে দুজনে ম্যাচের রংই পাল্টে দিলেন।

 

কেকেআর ইনিংসের শেষে অঙ্গকৃষ বললেন, 'আমি শুধু বল দেখেছি আর মেরেছি। গত কয়েক সপ্তাহে নেটে প্রচুর পরিশ্রম করেছি। তারই সুফল পেলাম।' নারাইনের ব্যাটিং কেমন লাগল? ক্যারিবিয়ান তারকার ব্যাটিং পার্টনার বললেন, 'সুনীলের খেলা দেখে খুব মজা লেগেছে। সানরাইজার্স হায়দরাবাদ ম্য়াচটা খেলে মনে হয়েছিল, কোনও রানই জেতার মতো সুরক্ষিত নয়। আমাদেরও বল করতে হবে। সঠিক জায়গায় বল ফেলতে হবে। ওদের ভুল করতে বাধ্য করতে হবে।' 

৬ বছর আগে, ২০১৮ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর তুলেছিল ২৪৫/৬। সেটাই এতদিন আইপিএলে কেকেআরের সর্বোচ্চ স্কোর ছিল। সেই রেকর্ড পেরিয়ে গেলেন নাইটরা। কেকেআরের ২৭২/৭ আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।          

আরও পড়ুন: নিরামিষ খেয়েও বলের ভয় ধরানো গতি! আইপিএলে সাড়া ফেলে দিয়েছেন শ্রীকৃষ্ণের ভক্ত এই পেসার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget