এক্সপ্লোর

ঘরের আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর দিন শব্দবাজির দাপট নিয়ে ট্যুইট করায় ট্রোলের শিকার, ক্ষুব্ধ ইরফান পাঠান, বললেন, এই বিদ্বেষ বন্ধ হওয়া উচিত

করোনাভাইরাসের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের বার্তা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিতে গত রবিবার রাত নয়টা থেকে নয় মিনিটের জন্য আলো জ্বেলেছিলেন ভারতীয়রা। কিন্তু এই ঐক্যবদ্ধতার সুরে তাল কেটেছে শব্দবাজির দাপট।

নয়াদিল্লি: করোনাভাইরাসের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের বার্তা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিতে গত রবিবার রাত নয়টা থেকে নয় মিনিটের জন্য  ঘরের আলো নিভিয়ে আলো জ্বেলেছিলেন ভারতীয়রা। কেউ জ্বেলেছিলে প্রদীপ, মোমবাতি, কেউ আবার মোবাইলের ফ্ল্যাশলাইট। কিন্তু এই ঐক্যবদ্ধতার সুরে তাল কেটেছে শব্দবাজির দাপট। একশ্রেণীর লোকজন প্রধানমন্ত্রীর আর্জির মর্ম উপলব্ধি করতে না পেরে আতসবাজি পুড়িয়েছেন। এতে অনেকের মতোই বিরক্ত হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। আর শব্দবাজির দাপটের বিরোধিতা করে ট্যুইট করায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন তিনি। ওই ট্রোলারদের মুখের মতো জবাব দিয়েছেন তিনি। ইরফান ট্যুইট করেছিলেন, যতক্ষণ লোকজন শব্দবাজি না পোড়াচ্ছিল, ততক্ষণ পর্যন্ত বেশ ভালো ছিল।
এই ট্যুইটের পর ইউজারদের একাংশ ইরফানকে ট্রোল করতে শুরু করেন। এরমধ্যে অনেকেই কটু শব্দও ব্যবহার করেন। এ ধরনের প্রতিক্রিয়ায় খুবই হতাশ ভারতীয় দলের প্রাক্তন পেসার। এ ধরনের কয়েকটি প্রতিক্রিয়া একসঙ্গে করে ছবি ট্যুইট করেছেন। ক্যাপশনে লিখেছেন, উই নিড ফায়ার ট্রাকস ক্যান ইউ হেল্প? টুইটার ইন্ডিয়া
এক ইউজার তাঁকে এ ধরনের ট্রোল উপেক্ষা করার পরামর্শ দেন। এর জবাবে কমেন্টস সেকশনে ইরফান লিখেছেন, লোকে কী বলছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন নই। আমাকে যাঁরা চেনেন, তাঁরা আমার চরিত্র সম্পর্কে জানেন। কিন্তু এই বিদ্বেষ বন্ধ হওয়া উচিত।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গত রবিবার বাড়ির আলো বন্ধ করে মোমবাতি ও দ্বীপ জ্বেলেছেন সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো ক্রিকেট তারকারাও। গত ৩ এপ্রিলের ভাষণে প্রধানমন্ত্রী ৫ এপ্রিল রাত নয়টায় নয় মিনিটের এক যোগে দ্বীর জ্বালানোর আহ্বান জানিয়েছিলেন। করোনাভাইরাসের বিরুদ্ধে সবাই যে একযোগে লড়াই করছে, কেউ একা নয়, এই বার্তা দিতেই আলো জ্বালানোর আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget