এক্সপ্লোর

চোট লুকিয়ে রোনাল্ডো ইউরোয় আসেনি তো

  • সুব্রত ভট্টাচার্য                                                                                                                                                  
    পর্তুগাল-১ : আইসল্যান্ড-১ (নানি)               (বার্নাসন) বছর কয়েক আগে প্রসেনজিতের ‘হনুমান ডট কম’ সিনেমায় ছবির মতো সুন্দর আইসল্যান্ডকে দেখেছিলাম। কিন্তু কোনও ধারণা ছিল না দেশটার ফুটবল সম্পর্কে। মঙ্গলবার রাতে দেখলাম আইসল্যান্ডিক ফুটবলাররাও ওদের দেশের আগ্নেয়গিরির মতোই আগুনে। প্রথম বার ইউরোতে খেলতে আসার পথে কোয়ালিফায়ারে ওরা দু’পর্বে জোহান ক্রুয়েফের দেশকে শুধু হারায়নি। হারিয়েছে তুরস্ককেও। মূল পর্বের প্রথম ম্যাচেও মঙ্গলবার রুখে দিল রোনাল্ডোর পর্তুগালকেও। কিন্তু তা সত্ত্বেও ম্যাচটা এক তরফা হতে যাচ্ছে বলেই খেলাটা দেখতে বসেছিলাম। কারণ একটাই—ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতি, দৌড়, জোরালো হেড, রামধনুর মতো বাঁক খাওয়ানো সব দুর্দান্ত ফ্রিকিকের মালিক রোনাল্ডো নিজেই তো এখনকার ফুটবলের একটা বড় দৃশ্যসুখ। যাকে দেখতে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে বসে পড়ে টিভির সামনে। এর সঙ্গে ওর নিজের তুখোড় কনফিডেন্স।  কয়েক দিন আগেই তো খবরের কাগজে পড়লাম যে ও নিজেকে গত কয়েক বছরের পারফরম্যান্সের নিরিখে সেরা  বলেছে। পেয়েছে পেলের শংসাপত্রও। ইউরোর প্রথম ম্যাচে রোনাল্ডোকে দেখার পর কয়েকটা প্রশ্ন মাথায় আসছে। রোনাল্ডো কি ইদানীং অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ছে? নাকি ওর চোট ওকে ছন্দে ফিরতে দিচ্ছে না? চোট লুকিয়ে ইউরোতে নেমে পড়েনি তো! প্রথম ম্যাচ দেখার পর এই আশঙ্কাই হচ্ছে। জানি প্রথম ম্যাচ। অনেকেই বলবেন নক আউটের জন্য নিজেকে লুকিয়ে রাখছে। তাও বলব যে রোনাল্ডোকে চিনি তাকে আইসল্যান্ডের বিরুদ্ধে দেখিনি। আসলে দেশের জার্সিতে নামলে রোনাল্ডোর মতো একজন ক্রাউড পুলারকে যে দায়িত্ববোধ এবং তাগিদ দেখাতে হয় সেটাই তো দেখলাম না ইউরোর রোনাল্ডোর মধ্যে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে টাইব্রেকারে জয়ের গোল করে হাসিমুখে যতই পোজ দিক না কেন, গোটা ফুটবল দুনিয়া এত দিনে জেনে গিয়েছে রোনাল্ডো সেই ম্যাচে পুরো ম্যাচ ফিট ছিল না। এ দিনও রোনাল্ডোকে দেখে মনে হল সেই চোট এখনও সারেনি। ওর প্রবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও চোট এবং মামলার জোড়া ধাক্কা নিয়ে কোপায় খেলতে গিয়েছিল। কিন্তু পানামার বিরুদ্ধে নেমেই একটা ঝকঝকে হ্যাটট্রিক করে গিয়েছে। মেসি, রোনাল্ডোদের থেকে এই গোলের সুনামি দেখতেই তো মাঠে আসে। সেখানে রোনাল্ডো এ দিন একদম ফ্লপ। প্রথমার্ধে নানির উদ্দেশে একটা ক্রস ছাড়া আর তো কিছুই দেখলাম না। সব সময়ই ডিফেন্ডারদের আড়ালে রয়ে গেল। কোথায় সেই ট্রেডমার্ক দৌড়, ফ্রিকিক? শেষ দিকে এরিয়াল বলেও হেড নিতে গিয়ে দোনোমোনো করল! নানি বরং দুর্দান্ত প্লেসিংয়ে টিমকে এগিয়ে দিয়েছিল। পর্তুগাল রাইটব্যাক ভিয়েরিনহার কম উচ্চতাকে কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে গোল শোধ বার্নাসনের। গোটা ম্যাচে প্রাপ্তি এ টুকুই।

সেরা শিরোনাম

Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Bengal vs Delhi Day 2 Tea: প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget