এক্সপ্লোর

Ishan Kishan: ঈশান কিষাণ কোথায়? ধন্দে বোর্ড, জবাব হাতড়ে বেড়াচ্ছে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থাও!

Team India: সমস্য়া বেড়েছে কারণ, ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার কর্তারাও ঈশানের গতিবিধি সম্পর্কে অন্ধকারে। ধোঁয়াশা এতটাই যে, ঈশান কোথায় রয়েছেন সেটাও কেউ জানেন না।

রাঁচি: একটা সময় তাঁকে জাতীয় দলের সম্পদ মনে করা হচ্ছিল। ঋষভ পন্থ (Rishabh Pant) গাড়ি দুর্ঘটনায় মাঠের বাইরে চলে যাওয়ার পর থেকে তাঁকেই মনে করা হচ্ছিল জাতীয় দলে উইকেটকিপার-ব্যাটারের জায়গাটি নিতে পারেন। অথচ সেই ঈশান কিষাণকে (Ishan Kishan) নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না!

শোনা যাচ্ছে, ধোনির রাজ্যের তরুণ উইকেটকিপার-ব্যাটারের মানসিকতায় বিরক্ত জাতীয় নির্বাচকেরা। ঈশানকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলেছেন। তাঁকে বার্তা দেওয়া হয়েছিল যে, ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফি খেলে জাতীয় দলে ফিরতে হবে। অভিযোগ, সেই কথা কানে তোলেননি ঈশান। তিনি কোথায়, কী করছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডেরক কাছে নাকি কোনও হদিশই নেই। তরুণ ক্রিকেটার সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে তাঁরা। ভারতীয় দলে ফেরার জন্য ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারের পরিকল্পনার কথাও জানেন না তাঁরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ঈশানকে খেলানোর পরিকল্পনা নেই ভারতীয় শিবিরের। বাঁহাতি উইকেটরক্ষক আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায়। কিন্তু ঈশানের গতিবিধি সমস্যায় ফেলেছে বোর্ড কর্তাদের। ঘরোয়া ক্রিকেটে না দেখে বিশ্বকাপের দলে নির্বাচন করা কঠিন। ঈশান বাইশ গজ থেকে নিজেকে দূরে রাখায় চিন্তিত তাঁরা। সমস্য়া বেড়েছে কারণ, ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার কর্তারাও ঈশানের গতিবিধি সম্পর্কে অন্ধকারে। ধোঁয়াশা এতটাই যে, ঈশান কোথায় রয়েছেন সেটাও কেউ জানেন না।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর আগে মানসিক সমস্যার কারণ দেখিয়ে দেশে ফিরে এসেছিলেন ঈশান। যদিও বিতর্ক বেঁধেছিল কারণ, দুবাইয়ে দেখা গিয়েছিল ঈশানকে। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে ইংরেজি নববর্ষ পালন করেন সেখানে। এই আচরণে ক্ষুব্ধ জাতীয় নির্বাচকেরা আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দলেও রাখেননি তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টের দলেও রাখা হয়নি। বলা হয়, মানসিক স্বাস্থ্যের দোহাই দিয়ে দল থেকে সরে দাঁড়ানো কেউ দুবাইয়ে পার্টি করতে পারে কীভাবে!

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রয়েছে আইপিএল। মনে করা হচ্ছে, ঈশান টি-টোয়েন্টি প্রতিযোগিতাতেই আবার মাঠে ফিরবেন। শুধু আইপিএল খেলেও ভারতীয় দলে ফেরা কঠিন হতে পারে তাঁর পক্ষে। নির্বাচকদের নির্দেশ অমান্য করে রঞ্জি ট্রফি না খেলার খেসারত দিতে হতে পারে ঈশানকে। কর্তাদের একাংশ মনে করছেন নিজেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ করে ফেলছেন তরুণ ক্রিকেটার। কার্যত নিরুদ্দেশ ঈশানের বিকল্প হিসাবে সঞ্জু স্যামসন, জিতেশ শর্মাদের নিয়ে নতুন পরিকল্পনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ঋষভ পন্থ সম্পূর্ণ ফিট হয়ে গেলে হয়তো তাঁকেই দেখা যাবে ভারতীয় দলে।

আরও পড়ুন: আইসিসি নিয়ে জল্পনার মাঝেই ফের এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত জয় শাহ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
IPL 2027: তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget