এক্সপ্লোর

ISL 2021: এগিয়ে গিয়েও চেন্নাইয়িন এফসি-র সঙ্গে ড্র মোহনবাগানের

ATK MB vs CFC: আইএসএল-এ এই নিয়ে টানা তিন ম্যাচে আটকে গেল এটিকে মোহনবাগান। শনিবার এগিয়ে গিয়েও চেন্নাইয়িন এফসি-র সঙ্গে ১-১ ড্র করল এটিকে মোহনবাগান।

পানাজি: আইএসএলে (ISL 2021) ফের আটকে গেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan। তবে হারতে হয়নি, চেন্নাইয়িন এফসি-র (Chennaiyin FC) সঙ্গে ড্র কর আন্তোনিও লোপেজ হাবাসের দল।

আইএসএল-এ এই নিয়ে টানা তিন ম্যাচে আটকে গেল এটিকে মোহনবাগান। শনিবার এগিয়ে গিয়েও চেন্নাইয়িন এফসি-র সঙ্গে ১-১ ড্র করল এটিকে মোহনবাগান। প্রথমার্ধে এটিকে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন লিস্টন কোলাসো। বিরতির আগেই সমতা ফেরান চেন্নাইয়িনের ভ্লাদিমির কোমান।

এদিন শুরু থেকেই তিন পয়েন্টের জন্য মরিয়া ছিল এটিকে মোহনবাগান শিবির। গোলের লক্ষ্যে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করতে থাকেন রয় কৃষ্ণরা। তবে প্রথম দশ মিনিটে কোনও দলই সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি।

প্রথমার্ধের ১৮ মিনিটে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। কোমানের একটি মিসপাস ধরে ফেলেন মনবীর। সেখান থেকে বল যায় কৃষ্ণের কাছে। গোলের দিকে দৌড়চ্ছিলেন লিস্টন কোলাসো। তাঁকে পাস দেন কৃষ্ণ। সেই পাস থেকে চলতি বলেই শট নিয়ে গোল করেন কোলাসো।

গোল খেয়েই চেন্নাইয়িন এফসি মরিয়া হয়ে ওঠে গোল পরিশোধের জন্য। সবুজ-মেরুনের বক্সে একের পর এক আক্রমণ ধেয়ে আসতে থাকে। ভাল কয়েকটি শট রুখে দেন গোলকিপার অমরিন্দর। একের পর এক কর্নার আদায় করে নেয় চেন্নাইয়িন এফসি। তবে তা থেকে গোল হয়নি।বিরতির কিছুক্ষণ আগে সমতা ফেরায় চেন্নাইয়িন। দ্রুত থ্রো-ইন নেন অনিরুদ্ধ থাপা। লুকাস বল পেয়ে তা পাস করেন ভ্লাদিমির কোমানকে। বল পেয়েই ডান পায়ে শট নেন কোমান। অমরিন্দর ঝাঁপিয়েও কিছু করতে পারেননি।

এর মাঝেই বিরতির আগে বাগানের ফিজিয়ো লুইসকে লাল কার্ড দেখানো হয়। দীপক এবং লুকাসের একটি ঝামেলাকে ঘিরে রেফারির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছিলেন। তাই রেফারি তাঁকে লাল কার্ড দেখান। দ্বিতীয়ার্ধে গোটাদুয়েক সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। ৪৮ মিনিটে কৃষ্ণের পাস পেয়ে শট করেছিলেন হুগো বুমোস। অল্পের জন্য তা বাইরে যায়। ৬২ মিনিটে কর্নার থেকে গোলের কাছাকাছি এসে গিয়েছিলেন জনি কাউকো। কিন্তু কাজে লাগেনি।

ডার্বির পর তিন ম্যাচ কেটে গেল। এখনও জয় অধরা এটিকে মোহনবাগানের। শনিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধেও ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলেন না এটিকে মোহনবাগান ফুটবলাররা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget