এক্সপ্লোর

ISL 2021: করোনা আক্রান্ত গোলকিপার অরিন্দম, উদ্বেগে ইস্টবেঙ্গল শিবির

করোনায় আক্রান্ত হয়ে কয়েক মাস আগে প্রয়াত হয়েছেন অরিন্দমের মা। এবার করোনায় আক্রান্ত হলেন অরিন্দম নিজেই।

কলকাতা: আইএসএলের জন্য চূড়ান্ত পর্যায়ের দলগঠনের মাঝেই উদ্বেগ লাল-হলুদ শিবিরে। করোনা আক্রান্ত হয়েছেন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। যিনি সম্প্রতি এটিকে মোহনবাগান ছেড়ে এসসি ইস্টবেঙ্গলে সই করেছেন। করোনায় আক্রান্ত এসসি ইস্টবেঙ্গলের গোলকিপার। অরিন্দমকে ঘিরে লাল-হলুদ শিবিরে তৈরি হয়েছে উদ্বেগ। 

তবে কোভিড পজিটিভ হলেও অরিন্দমকে নিয়ে এখনও পর্যন্ত চিন্তার করার মতো কোনও খবর পাওয়া যায়নি। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন অরিন্দম। প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে কয়েক মাস আগেই প্রয়াত হয়েছেন অরিন্দমের মা। এবার করোনায় আক্রান্ত হলেন অরিন্দম নিজেই। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন লাল-হলুদ সমর্থকরা। সুস্থ অরিন্দমকে দ্রুত মাঠে দেখতে চায়ভারতীয় ফুটবল মহল। এই মুহূর্তে নিজের বাড়িতে সেলফ আইসোলেশনে রয়েছেন অরিন্দম।

৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অরিন্দম এসসি ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার কথা জানিয়ে দেন। গতবারের আইএসএলে এটিকে মোহনবাগানের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন অরিন্দম। গোল্ডেন গ্লাভসও জিতেছিলেন। কিন্তু এবার সবুজ-মেরুন কর্তারা গত বারের আইএসএল চ্যাম্পিয়ন দলের গোলকিপার অমরিন্দর সিংহকে সই করিয়েছেন। তিনিই এ বার এটিকে মোহনবাগানের প্রথম গোলকিপার। অরিন্দমকে সেখানে দ্বিতীয় গোলকিপার হয়েই থাকতে হত। মনে করা হচ্ছে সেই কারণেই তিনি এটিকে মোহনবাগান ছেড়ে এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন।

গত মরসুমে এটিকে মোহনবাগানের হয়ে ১০টি ক্লিন শিট ও ৫৯টি সেভ করেছিলেন অরিন্দম। এবার জল্পনা সত্যি করেই এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন তিনি। ইস্টবেঙ্গলের সঙ্গে অরিন্দমকে নিয়ে লড়াইয়ে ছিল আর এক আইএসএল ক্লাব কেরল ব্লাস্টার্স। অরিন্দমের হাতে ছিল কেরল ব্লাস্টার্সের বড় প্রস্তাব। ইস্টবেঙ্গলের তুলনায় অর্থের পরিমাণ কম হলেও অরিন্দমকে প্রথম একাদশে খেলাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কেরল।

এই দুই ক্লাবকে ছাপিয়ে অরিন্দমের হাতে ছিল মুম্বই সিটি এফসি-র প্রস্তাবও। শেষ মুহূর্তে জল্পনা ছিল, এই বছরের আইএসএল চ্যাম্পিয়ন ক্লাবের বড়সড় অফার লুফে নিতে পারেন অরিন্দম। কিন্তু সেই সব ছেড়ে পরিবারের ইচ্ছাতেই ইস্টবেঙ্গলে আসেন অরিন্দম। তিনি নিজেই সে কথা জানিয়েছিলেন। অরিন্দম বলেছিলেন, “বাড়িতে, আমার দাদু ও বাবা ইস্টবেঙ্গল সমর্থক। আমি নিজের ১৬ বছরের কেরিয়ারে কোনওদিনও ইস্টবেঙ্গলের হয়ে খেলিনি। সেই সুযোগ এখন এসেছে আর আমি রাজি হয়েছি।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget