এক্সপ্লোর

ISL 2022: আজ সামনে কেরল ব্লাস্টার্স, এটিকে মোহন বাগানের একাদশে পরিবর্তনের সম্ভাবনা?

ISL 2022: এই ম্যাচেও পুরো দল পাবেন কি না, নিশ্চিত নন। তা সত্ত্বেও আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। দলের পরিকল্পনায় রদবদল করছেন তিনি।

কটক: সামনে কঠিন প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স, যারা এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে এই ম্যাচে খেলতে নামবেন। এই ম্যাচেও পুরো দল পাবেন কি না, নিশ্চিত নন। তা সত্ত্বেও আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। এই ম্যাচের আগে একদিন বাড়তি সময় পেয়ে যাওয়ায় দলের পরিকল্পনায় রদবদল করছেন তিনি। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এটিকে মোহন বাগান কোচ কী বলছেন?

এগারোটা ম্যাচে অপরাজিত থাকার পর কালকের ম্যাচে জেতার ব্যাপারে কতটা আশাবাদী?

প্রতিটা ম্যাচ নিয়ে আলাদা করে ভাবছি। নজির, রেকর্ড নিয়ে ভাবছিই না। আমরা লিগ ও ট্রফি জিততে চাই। সে জন্য প্রতি ম্যাচে জিততে হবে আমাদের। এর মধ্যে কোনও কঠিন দলের বিরুদ্ধে হারলে বা ড্র করলে হয়তো আর একটা সুযোগ পাব। তবে কেরালার বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে। এই ম্যাচটা আমাদের কাছে আপাতত ফইনালের মতো। কারণ, দুই দলেরই ট্রফি জয়ের সুযোগ আছে। হায়দরাবাদ, জামশেদপুর, মুম্বইয়ের প্রতি সম্মান রেখেই বলছি কথাটা।

কেরালা ব্লাস্টার্সের শক্তি কোথায় কোথায় এবং কে ওদের সবচেয়ে বিপজ্জনক তারকা?

সবাই জানে পেরেইরা, লুনা, ভাস্কেজরা কেমন দুর্দান্ত ফুটবলার। ওরা যথেষ্ট আত্মবিশ্বাসী দল। ওরা পরিকল্পনা অনুযায়ী খেলে। ওদের ম্যাচগুলোতে প্রায় একই রকম স্কোর থাকে। গত তিন-চারটে ম্যাচে ওরা তেমন ভাল খেলতে পারেনি। তবে আমরা ওদের যথেষ্ট সমীহ করি।

গত ম্যাচে আমরা দেখেছি, আপনার খেলোয়াড়রা বিপক্ষের মিডফিল্ডারদের কোনও জায়গা দেননি। পরের ম্যাচেও কি সে রকমই কিছু দেখা যাবে?

সব ম্যাচে তো এক রকম খেলা যায় না। প্রতি ম্যাচ আলাদা এবং প্রতি ম্যাচে পরিকল্পনাও অন্য রকম থাকে। এফসি গোয়ার বিরুদ্ধে যা খেলেছি আমরা, তাতে কিছু পরিবর্তন আনা দরকার। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে আমরা প্রস্তুতির জন্য মাত্র এক দিন সময় পেয়েছিলাম। কেরালার  বিরুদ্ধে আমরা আরও একদিন পেয়েছি। যার ফলে কিছু ব্যাপারে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি। 

পুরো দল না খেলতে পারলেও যাঁরা খেলছেন, তাঁরা দলকে জেতাচ্ছেন। এই সাফল্য থেকে আপনারা কতটা আত্মবিশ্বাস পাচ্ছেন?

কোচিং স্টাফ ম্যাচের জন্য তৈরি হতে দলের সবাইকে সাহায্য করছে। সন্দেশ, প্রবীরদের তৈরি করছে ওরাই। কিন্তু আমার খারাপ লাগছে যে পারফরম্যান্স মাঝে মাঝে একশো শতাংশয় পৌঁছচ্ছে না। যদিও এটা সব দলেরই সমস্যা। কোয়ারেন্টিন খুব ক্ষতি করে দিয়েছে। শারীরিক সক্ষমতার দিক থেকে খেলোয়াড়রা একশো শতাংশে নেই। গত মাসে সব দলেরই কঠিন সময় কেটেছে। তবে এখন সে সব সামলে পারফরম্যান্স ভাল করতেই হবে।  -- তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget