এক্সপ্লোর

ISL 2024: প্রথম ছয়ে থাকাই লক্ষ্য, আজ ফের মাঠে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ শেষ পাঁচ ম্য়াচে জয়হীন গোয়া

East Bengal vs FC Goa: এখন থেকে প্রতিটি ম্যাচই তাদের কাছে নক আউট পর্বের ম্যাচের মতো। মরণ-বাঁচন লড়াই। না জিতলেই ছিটকে যাওয়ার ঝুঁকি নিয়েই মাঠে নামতে হবে তাদের।

পানাজি: নয় থেকে এক লাফে ছয়ে আসাটা খুব একটা সোজা নয় ঠিকই। কিন্তু চলতি ইন্ডিয়ান সুপার লিগে নয় ও ছয়ের দূরত্ব মাত্র তিন পয়েন্টের, যা একটা ম্যাচ জিতলেই অর্জন করা যায়। কিন্তু আইএসএলে এক-একটা ম্যাচ জেতা যে কতটা কঠিন, কত ঘাম ঝরাতে হয় তিন পয়েন্ট পেতে, তা ইস্টবেঙ্গল এফসি-র ফুটবলারদের চেয়ে ভাল বোধহয় কেউই জানে না এবং ইদানীং টের পাচ্ছে এফসি গোয়াও। 

ভাল খেলে, প্রচুর পরিশ্রম করার পরেও যে তিন পয়েন্ট পাওয়া যায়, তাও না। এই ইস্টবেঙ্গলই এ বারের লিগে জয়ের দোরগোড়া থেকে একাধিকবার ফিরে এসে হয় হেরেছে, নয় ড্র করেছে। এই ভাবে ১৬টা পয়েন্ট নষ্ট করেছে তারা, যার অন্তত অর্ধেকও তাদের খাতায় থাকলে এত দিনে সেরা ছয়ে কেন, সেরা চারেও থাকত তারা। কিন্তু এ বার আর এ ভাবে পয়েন্ট খোয়ালে তাদের চলবে না। 

এখন থেকে প্রতিটি ম্যাচই তাদের কাছে নক আউট পর্বের ম্যাচের মতো। মরণ-বাঁচন লড়াই। না জিতলেই ছিটকে যাওয়ার ঝুঁকি নিয়েই মাঠে নামতে হবে তাদের। তবে বুধবার জিততে পারলে ছ’নম্বরে থাকা বেঙ্গালুরু এফসি-কে সরিয়ে ওই জায়গায় বসে পড়বে লাল-হলুদ বাহিনী। কারণ, গোলপার্থক্যে বেঙ্গালুরুর চেয়ে এগিয়ে তারা। জিতলে পয়েন্ট ও ম্যাচের সংখ্যাও সমান হয়ে যাবে দুই দলের। তাই ইস্টবেঙ্গলের শুধু চাই তিনটি পয়েন্ট।

বুধবার যাদের বিরুদ্ধে নামছে লাল-হলুদ বাহিনী, সেই এফসি গোয়ার সমস্যাটা অন্য রকম। টানা এক ডজন ম্যাচে অপরাজিত থাকার পর টানা তিন ম্যাচে হেরে হঠাৎ লিগশিল্ডের দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে তারা। এখন তাদের প্লে অফে জায়গা পাকা করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং তা করতে গেলে এফসি গোয়াকে আরও পাঁচ পয়েন্ট পেতেই হবে। অর্থাৎ, বাকি ছ’টি ম্যাচের মধ্যে অন্তত পাঁচটি ড্র অথবা একটি জয় ও দু’টি ড্র। কিন্তু চলতি লিগের প্রথম বারো রাউন্ডে যারা একটি ম্যাচে হারেনি, তাদের স্বপ্ন তো লিগশিল্ড। 

সেই রাস্তাটা এখন বেশ কঠিন হয়ে গিয়েছে। সে জন্য শুধু যে সব ম্যাচে তাদের জিততে হবে, তা নয়। সঙ্গে মোহনবাগান এসজি ও মুম্বই সিটি এফসি-কে চার পয়েন্ট করে খোয়াতেও হবে। সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না দু’টি কারণে। এক, এই দুই দলের মধ্যে ম্যাচ এখনও বাকি আছে এবং দুই, গোয়ার দলকে বাকি ম্যাচগুলি খেলতে হবে তালিকার নীচের দিকে থাকা দলগুলির বিরুদ্ধে। অর্থাৎ, যথেষ্ট আশা ও সম্ভাবনা নিয়ে বুধবার ঘরের মাঠে জয়ে ফেরার লড়াইয়ে নামবে মানোলো মার্কেজের দল।                                                                               তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি

ভিডিও

Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট
Shivmandir Rath Yatra 2026: দক্ষিণ কলকাতার শিবমন্দিরের উদ্য়োগে শুরু হল 'রথের মেলা ২০২৬', চলবে চারদিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget