এক্সপ্লোর

Mohun Bagan Supergiants: কামিংসের পারফরম্যান্সে কি অসন্তুষ্ট বাগান টিম ম্যানেজমেন্ট? কী বললেন বাগানের সহকারী কোচ?

ISL 2024: গোল করতে পারছেন না জেসন কামিংস, আরমান্দো সাদিকুরা। লিস্টন কোলাসো ঠিকমতো গোলে লক্ষ্য করে শটই করতে পারছেন না। তিনি বল পায়ে রাখতে গিয়ে বারবার বক্সের মধ্যে আটক হয়ে যান।  

কলকাতা: মরশুমের শুরুটা দুর্দান্ত হলেও গত পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Supergiant)। যদিও আইএসএলে তারা এখন পর্যন্ত অপরাজিত। কিন্তু এএফসি কাপে পরপর তিনটি ম্যাচে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছে তারা। এ মরশুমে এই প্রথম  দুঃসময়ের মুখোমুখি হয়েছে সবুজ-মেরুন বাহিনী। দলে একঝাঁক নির্ভরযোগ্য খেলোয়াড়ের চোট। ফলে দল পূর্ণশক্তি নিয়ে নামতে পারছে না কোনও ম্যাচেই এবং ফলও প্রত্যাশিত হচ্ছে না। 

আইএসএলে গত ম্যাচে শেষ মুহূর্তে জোড়া গোল করে দলের মান বাঁচান দুই ডিফেন্ডার ব্রেন্ডান হ্যামিল ও আশিস রাই। দিমিত্রিয়স পেট্রাটসের মতো দায়িত্ব নিয়ে গোল করতে পারছেন না জেসন কামিংস, আরমান্দো সাদিকুরা। লিস্টন কোলাসো ঠিকমতো গোলে লক্ষ্য করে শটই করতে পারছেন না। তিনি বল পায়ে রাখতে গিয়ে বারবার বক্সের মধ্যে আটক হয়ে যান।  

চলতি লিগে অপরাজিত তকমা বজায় রাখার জন্য শুক্রবার গুয়াহাটিতে হয় জিততে হবে বা ড্র করতে হবে। কিন্তু কারা চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন, কারা মাঠে নামতে পারবেন শুক্রবার, সেই ব্যাপারে এখনও ছবিটা স্পষ্ট হয়নি। দিমিত্রিয়স পেট্রাটের মাঠে ফেরা প্রায় পাকা। কিন্তু সহাল আব্দুল সামাদ ও অনিরুদ্ধ থাপা খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। 

কোচ হুয়ান ফেরান্দো নিজেই থাকতে পারবেন না  সাইডলাইনে। গত ম্যাচে লাল কার্ড দেখে  এই ম্যাচে মাঠের বাইরে তিনি। ফলে ডাগ আউট থেকে দলকে পরিচালনা করবেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ও ফেরান্দোর সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তাই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনিই সাংবাদিকদের মুখোমুখি হন। সঙ্গে নিয়ে আসেন অস্ট্রেলীয় ফরোয়ার্ড দিমিত্রিয়স পেট্রাটসকেও।  

পেট্রাটসের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মিরান্ডা বলেন, “যে কোনও ম্যাচে সব খেলোয়াড়দের পাওয়াটা জরুরি ঠিকই। সেক্ষেত্রে দল বাছাই করার সময় অনেক বিকল্প খোলা থাকে। দলের সেরা স্ট্রাইকারকে পাওয়া গেলেও তা খুবই ইতিবাচক ব্যাপার। সবার প্রতি শ্রদ্ধা বজায় রেখেই দিমিকে সেরা বললাম ওর সাম্প্রতিক ও গত মরশুমের পারফরম্যান্সের জন্য। জেসন, আরমান্দো ও সুহেলের সঙ্গে দিমিকেও পেলে দলের পক্ষে তা খুবই ভাল খবর”। তবে কারা সুস্থ হয়ে পরের ম্যাচে মাঠে ফিরতে পারেন, তা বলতে পারেননি সহকারী কোচ। 

যাঁকে নিয়ে এত আলোচনা, সেই পেট্রাটস বলছেন, “মাঠে ফেরাই এখন আমার একমাত্র লক্ষ্য। আমরা লিগে সবার চেয়ে কম ম্যাচ খেলেছি। এখনও যথেষ্ট ভাল জায়গায় রয়েছি। এখন আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে”। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: কখনও জাল নিয়ে ছুট, তো কখনও পুলিশের সঙ্গে খুনসুটি, ফাইনালশেষে ভাইরাল লামিন ইয়ামালের ভাইয়ের ভিডিও
কখনও জাল নিয়ে ছুট, তো কখনও পুলিশের সঙ্গে খুনসুটি, ফাইনালশেষে ভাইরাল লামিন ইয়ামালের ভাইয়ের ভিডিও
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই ছাঁটাই, চাকরি গেল তারকা কোচের
ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই ছাঁটাই, চাকরি গেল তারকা কোচের

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Embed widget