এক্সপ্লোর

ISL 2024: আগামীকাল সামনে কেরালা ব্লাস্টার্স, বাগানের প্রাক্তন প্রীতমই কি বাধা পেত্রাতসদের?

Kerala vs Mohun Bagan: এ পর্যন্ত ১৭টি ম্যাচের মধ্যে ন’টিতে জিতে ও দু’টিতে ড্র করে ২৯ পয়েন্ট নিয়ে ব্লাস্টার্স রয়েছে ১৭ নম্বরে। মোহনবাগান এসজি-র মতো তাদেরও এখনও পাঁচটি ম্যাচ বাকি।

কলকাতা: ডার্বি জয়ের উৎসব পুরোপুরি শেষ করার আগেই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Supergiant) সামনে আরও এক কঠিন প্রতিপক্ষ হাজির, কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। লিগ টেবলের অবস্থানের দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের চেয়ে বেশি শক্তিশালী তারা। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ইস্টবেঙ্গলের সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে প্রীতম কোটালের দল। লাল-হলুদ বাহিনীর মতো তারাও গত পাঁচটি ম্যাচের মধ্যে একটিমাত্র জয় পেয়েছে। বাকি চারটিতেই হেরেছে।

তবে এটা যেহেতু ইন্ডিয়ান সুপার লিগ এবং এখানে যেহেতু যে কোনও দলই যে কোনও ম্যাচে যে কোনও প্রতিপক্ষকে হারাতে পারে, সে এক নম্বরই হোক বা পাঁচ বা দশ, তাই এই লিগে কোনও দলকেই দুর্বল মনে করার মতো বড় ভুল আর কিছুই হতে পারে না। আর কেরালা ব্লাস্টার্সকে কম গুরুত্ব দিলে তা হয়ে উঠতে পারে চরম সর্বনাশের কারণ।

এ পর্যন্ত ১৭টি ম্যাচের মধ্যে ন’টিতে জিতে ও দু’টিতে ড্র করে ২৯ পয়েন্ট নিয়ে ব্লাস্টার্স রয়েছে ১৭ নম্বরে। মোহনবাগান এসজি-র মতো তাদেরও এখনও পাঁচটি ম্যাচ বাকি। প্লে অফে জায়গা সুনিশ্চিত করার জন্য এই পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট পেতে হবে তাদের। গত মাসের শেষ সপ্তাহে এফসি গোয়াকে ঘরের মাঠে যে ভাবে ৪-২-এ হারায় তারা, যে ভাবে ম্যাচের শেষ দিকে মাত্র আট মিনিটের মধ্যে তিন-তিনটি গোল করে প্রতিপক্ষের মুখ থেকে গ্রাস কেড়ে নেয়, তার পরে এটা নিশ্চিত যে, কেরালা ব্লাস্টার্সের পক্ষে কোনও কিছুই অসম্ভব নয়।

যে রকম ফর্মে রয়েছেন তাদের গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকস, তা যে কোনও প্রতিপক্ষকেই চিন্তায় রাখতে পারে। ১৪টি ম্যাচ খেলে দশ গোল করেছেন এই তারকা স্ট্রাইকার। গোয়ার বিরুদ্ধে জোড়া গোল করেন তিনি। চলতি লিগে দলের গত এক ডজন ম্যাচের মধ্যে আটটিতেই গোল পেয়েছেন। এর মধ্যে তিনটি ম্যাচে কোনও গোল পায়নি ব্লাস্টার্স। দিয়ামান্তাকসের গতি, ক্ষিপ্রতা, প্রতিপক্ষের গোলের সামনে তাঁর সঠিক জায়গায় পৌঁছে যাওয়ার প্রবণতা ও সুযোগসন্ধানী ভূমিকা নিয়ে আলাদা করে ভাবতেই হবে মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে। তাঁকে আটকাতে না পারলে বিপদ বাড়বে বই কমবে না।                                                                                                                 তথ্য় সংগ্রহ: আইএসএল

আরও পড়ুন: কোচি সমর্থকদের গ্যালারিতে চিৎকার, আগামীকাল চাপ বাড়বে বাগানের? কী বলছেন হাবাস?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget