এক্সপ্লোর

ISL 2024: মে মাসের প্রথম সপ্তাহেই আইএসএল ফাইনাল, শিকে ছিঁড়বে যুবভারতীর?

ISL 2023-24: গত ১৫ এপ্রিল লিগ পর্বে শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে লিগ শিল্ড জয় করে মোহনবাগান এসজি। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট অর্জন করে তারা, যা আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ।

কলকাতা: চলতি মরশুমের আইএসএলের ফাইনালে যে দুই দল উঠবে, তাদের লিগতালিকায় অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হবে ফাইনালের ভেনু। মঙ্গলবার এই সিদ্ধান্ত নিল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। লিগ তালিকায় যে ফাইনালিস্টের অবস্থান ভাল ছিল তাদের ঘরের মাঠেই হবে ফাইনাল। যার অর্থ, মোহনবাগান সুপার জায়ান্ট ফাইনালে উঠলে কলকাতাতেই হবে ফাইনাল। কারণ, লিগ তালিকায় তারা এক নম্বরে ছিল।

গত ১৫ এপ্রিল লিগ পর্বে শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে লিগ শিল্ড জয় করে মোহনবাগান এসজি। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট অর্জন করে তারা, যা আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ। মুম্বইয়ের দল তাদের চেয়ে এক পয়েন্ট কম পেয়ে দু’নম্বরে থেকে এ বারের লিগ পর্ব শেষ করে। এফসি গোয়া ছিল তিন নম্বরে। তারা পায় ৪৫ পয়েন্ট। এক সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে ওডিশা এফসি এবং অপর সেমিফাইনালে মুম্বইয়ের মুখোমুখি হতে চলেছে গোয়া।

সুতরাং, এফএসডিএলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ মে ফাইনাল হওয়ার সম্ভবনা বেশি কলকাতা, মুম্বই অথবা গোয়ায়। তা নিশ্চিত হওয়ার পরেই ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। নক আউট ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে ওডিশা এফসি এবং চেন্নাইন এফসি-কে হারিয়ে এফসি গোয়া সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দু’টি নক আউট ম্যাচই ছিল টানটান উত্তেজনাপূর্ণ। সেমিফাইনালগুলিতেও একই রকম আকর্ষণীয় লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।

আজ, মঙ্গলবার ও ২৮ এপ্রিল প্রথম সেমিফাইনালের দুই লেগে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এসজি ও ওডিশা এফসি। বুধবার ও ২৯ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি ও এফসি গোয়া। এই চারটি ম্যাচের পর কারা শেষ পর্যন্ত খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে, সেটাই দেখার। তবে যে দলই উঠুক, তাদের মধ্যে লিগে যাদের অবস্থান ভাল ছিল, তাদের ঘরের মাঠেই যে ফাইনাল হবে, এই নিয়ে আর কোনও সন্দেহ নেই।                                                                                                                                                                                    তথ্য সংগ্রহ: আইএসএল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget