এক্সপ্লোর

East Bengal in ISL: তৃতীয় বিদেশি পাকা, এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে ফ্রানিও পর্চে

East Bengal in ISL: এবার ক্রোয়েশিয়ার ফুটবলার ফ্রানিও পর্চেকে সই করিয়ে নিল লাল হলুদ ব্রিগেড। ১ বছরের চুক্তিতে এই ডিফেন্ডারকে সই করালো লাল হলুদ ব্রিগেড। 

কলকাতা: আইএসএলে নামার আগে নিজেদের দল ভালভাবেই গুছিয়ে নিচ্ছে এসসি ইস্টবেঙ্গল। এবার ক্রোয়েশিয়ার ফুটবলার ফ্রানিও পর্চেকে সই করিয়ে নিল লাল হলুদ ব্রিগেড। ১ বছরের চুক্তিতে এই ডিফেন্ডারকে সই করালো লাল হলুদ ব্রিগেড। 

ডিফেন্সে বেশ দুর্বলতা চোখে পড়েছিল গত মরসুমে। তাই এবার ডিফেন্স লাইন শক্ত করতে চেয়েছিল এসসি ইস্টবেঙ্গল। সিরি এ তে খেলার অভিজ্ঞতা রয়েছে পর্চের। ইতালির ক্লাব লাজিওর হয়ে বয়সভিত্তিক টুর্নামেন্ট ও সিনিয়র দলে খেলেছেন পর্চে। এছাড়াও ইউরোপের বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ২৫ বছরের ডিফেন্ডারের। 

এর আগে স্লোভেনিয়ার ফুটবলার আমির দারভিসেভিচকে দলে নিয়ে নিয়েছিল লাল হলুদ ব্রিগেড। ২৯ বছরের এই মিডফিল্ডার স্লোভেনিয়ার অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২১ ও স্লোভেনিয়ার জাতীয় সিনিয়র দলে খেলেছেন। এছাড়াও বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর আগে স্লোভেনিয়ার এনকে মারিবর ক্লাবের হয়ে শেষ খেলেছেন আমির। সেই ক্লাবের জার্সিতে ১২৩ ম্যাচে ৬৬ গোলও রয়েছে ৬ ফুট ৫ ইঞ্চির এই মিডিওর। কেরিয়ার শুরু করেছিলেন ইন্টার ব্লকের হয়ে। সেই ক্লাবেই ২০১১ সালে সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পান। ২০১৩ সাল থেকে ইস্টেবঙ্গলে আসার আগে পর্যন্ত মারিবর ক্লাবে খেলেছেন আমির। ২০১৪ সালে এই ক্লাবের হয়েই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলেছিলেন তিনি।

রক্ষণ আরও শক্তিশালী করতে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) মরশুমের জন্য পার্থ গ্লোরির ডিফেন্ডার ও অস্ট্রেলিয় সেন্টার ব্যাক টোমিস্ল্যাভ মার্সেলাকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। গত মঙ্গলবার ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অসি এ লিগের তারকা খেলোয়াড়কে দলে নেওয়ার কথা জানানো হয়েছে। এই নিয়ে দ্বিতীয় বিদেশি খেলোয়াড়কে দলের জন্য সই করালেন লাল-হলুদ ব্রিগেডের হেড কোচ ম্যানুয়েল মানোলো ডিয়াজ। দীর্ঘদেহী এই খেলোয়াড়কে নিয়ে দলের রক্ষণ বিভাগ আরও শক্তিশালী করা হল। ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা টোমিস্ল্যাভ ২০১৮-তে দুই বছরের চুক্তিতে পারথ গ্লোরিতে যোগ দিয়েছিলেন। এ লিগের ক্লাবে থাকাকালে এ লিগ প্রিমিয়ারশিপ জিতেছিলেন। দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: ছেড়েছেন মদ্যপান, ৩৫ পেরিয়েও আইপিএল থেকেই নতুন স্বপ্নপূরণের খোঁজে চাহাল
ছেড়েছেন মদ্যপান, ৩৫ পেরিয়েও আইপিএল থেকেই নতুন স্বপ্নপূরণের খোঁজে চাহাল
Jos Buttler: টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় ভেঙে পড়েছেন, ক্রিকেট ছাড়ছেন বিশ্বজয়ী ইংরেজ?
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় ভেঙে পড়েছেন, ক্রিকেট ছাড়ছেন বিশ্বজয়ী ইংরেজ?
IPL 2026: আইপিএলের আগেই সিএসকে শিবিরে চাপানউতোর! সঞ্জুই কি পরবর্তী....
আইপিএলের আগেই সিএসকে শিবিরে চাপানউতোর! সঞ্জুই কি পরবর্তী....
Glenn Phillips: মাঠে উড়ন্ত বাজপাখি তিনি, এবার আকাশপথে বিমান উড়িয়ে তাক লাগিয়ে দিলেন তারকা ক্রিকেটার
মাঠে উড়ন্ত বাজপাখি তিনি, এবার আকাশপথে বিমান উড়িয়ে তাক লাগিয়ে দিলেন তারকা ক্রিকেটার

ভিডিও

ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Audi SQ8 launch : রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
Embed widget