এক্সপ্লোর

commonwealth games 2022: কমনওয়েলথ গেমসে জয় দিয়ে শুরু, কী বলছেন কিদম্বী শ্রীকান্ত?

commonwealth games 2022: গতকাল মিক্সড টিম ইভেন্টে শুরুটা করেছিলেন অশ্বিনী পোনাপ্পা ও এস রেড্ডির মিক্সড ডাবলস জুটি। ন্যাশনাল এগজিবিশন সেন্টারে ২১-৯, ২১-১২ স্ট্রেট গেমে হারান পাক প্রতিপক্ষদের।

বার্মিংহ্যাম: ব্যাডমিন্টনে মিক্সড টিম ইভেন্টে ভারত প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। ৫-০ ব্যবধানে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিলেন শ্রীকান্ত, সিন্ধু। জয়ের পর শ্রীকান্ত মনে বলছেন, এই ধারাবাহিকতা ধরে রাখাই এখন একমাত্র লক্ষ্য। 

কী বলছেন শ্রীকান্ত?

গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর শ্রীকান্ত বলেন, ''দলের প্রত্যেকে যেভাবে খেলেছে, তাতে আমরা সত্যিই খুশি। এমন একটা দুর্দান্ত পারফরম্যান্স দরকার ছিল টুর্নামেন্টের শুরুতে। এই ধারাবাহিকতাটাই ধরে রাখতে হবে। এখান থেকে আর পেছনে ফিরে তাকালে হবে না।'' তিনি আরও বলেন, 

দাপুটে জয়

গতকাল মিক্সড টিম ইভেন্টে শুরুটা করেছিলেন অশ্বিনী পোনাপ্পা ও এস রেড্ডির মিক্সড ডাবলস জুটি। বার্মিংহামের ন্যাশনাল এগজিবিশন সেন্টারে ২১-৯, ২১-১২ স্ট্রেট গেমে হারান পাক প্রতিপক্ষদের। পরের লড়াইটা ছিল পুরুষ সিঙ্গলসে। কিদাম্বি শ্রীকান্ত সেই ম্যাচে ২১-৭, ২১-১২ স্ট্রেট গেমে জিতে ভারতকে ২-০ এগিয়ে দেন। পরের ম্যাচে মুর শেহজাদকে ২১-৭, ২১-৬ স্ট্রেট গেমে হারান পি ভি সিন্ধু। চতুর্থ ম্যাচে এস রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি ২১-১২, ২১-৯ স্ট্রেট গেমে হারায় মুরাদ আলি ও মহম্মদ আই এস ভাট্টি জুটিকে। শেষ ম্যাচে গায়ত্রী গোপীচন্দ ও ত্রিশা জুটি ২১-৪, ২১-৫ স্ট্রেট গেমে হারিয়ে দেন পাকিস্তানের মহম্মদ শেহজাদ ও জি সিদ্দিকিকে। সব মিলিয়ে ৫-০ ব্যবধানে পাকিস্তানকে দুরমুশ করে ভারত।

পিভি সিন্ধু ও শ্রীকান্ত তাঁদের সিঙ্গলসে ম্যাচও জিতেছেন। এছাড়াও ডাবলসেও জিতেছেন। সিন্ধুর সঙ্গী ছিলেন অশ্বিনি পোনাপ্পা ও শ্রীকান্তের সঙ্গী ছিলেন বি সুমিত রেড্ডি। সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেঠি জুটিও জয় ছিনিয়ে নিয়েছে প্রথম ম্যাচে। 

উল্লেখ্য, গতকাল বক্সিংয়ে শিবা থাপার পাকিস্তানের প্রতিপক্ষকে হেলায় হারানোর দিনই ব্যাডমিন্টন কোর্টেও শাসন চলল ভারতের। পাকিস্তানকে ৫-০ হারাল ভারত।

আরও পড়ুন: আজ নামছেন লভলিনা, প্রণতি, কমনওয়েলথের দ্বিতীয় দিনে দেখে নিন ভারতের ক্রীড়াসূচি?

সেরা শিরোনাম

Bengal vs Services: চোরবাগান বিপর্যয়ের পর শহরে ফিরছে না বাংলা দল, রঞ্জিতে নাটকীয় ম্যাচ জিতে দিল্লি থেকেই কেরলে
চোরবাগান বিপর্যয়ের পর শহরে ফিরছে না বাংলা দল, রঞ্জিতে নাটকীয় ম্যাচ জিতে দিল্লি থেকেই কেরলে
Bengal vs Services: বাংলার স্পিন ফাঁদে কুপোকাত সার্ভিসেস, রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় ঈশ্বরণদের
বাংলার স্পিন ফাঁদে কুপোকাত সার্ভিসেস, রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় ঈশ্বরণদের
Hardik Pandya: পায়ে হেঁটেই মুম্বই থেকে বেঙ্গালুরু সফর হার্দিক অনুরাগীর, জবাবে নিজের আচরণে মন জিতলেন পাণ্ড্যও
পায়ে হেঁটেই মুম্বই থেকে বেঙ্গালুরু সফর হার্দিক অনুরাগীর, জবাবে নিজের আচরণে মন জিতলেন পাণ্ড্যও
Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget