এক্সপ্লোর

Durand Cup Final: ডুরান্ড ফাইনালে সেই ঐতিহাসিক ইস্ট-মোহন ডার্বিই, মুখোমুখি মহারণে কে এগিয়ে?

Durand Cup Derby: গত ৮ ডার্বিতে টানা হারের পর অবশেষে জয় ছিনিয়ে নিয়েছিল লাল হলুদ শিবির। সবুজ মেরুন বাহিনীর সামনে সুযোগ সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার।

কলকাতা: মরসুমের প্রথম ডার্বি (kolkata Derby) ছিল গত ১২ অগাস্ট। তখনও জানা ছিল না যে এক মাসের মধ্যেই ফের একবার কলকাতায় ময়দান সাক্ষী থাকতে চলেছে ইলিশ-চিংড়ির আরও এক টানটান লড়াইয়ের। আগামী রবিবার ডুরান্ড কাপের (Durand Cup 2023) ফাইনালে (Final) ফের ডার্বি। ইস্ট-মোহনের (East Bengal vs Mohun Bagan) সেই চিরন্তন লড়াই। সল্টলেকের যুবভারতীয় স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে লাল হলুদ শিবির ও সবুজ মেরুন শিবির। চলতি ডুরান্ড কাপেই প্রথম ডার্বিতে ১-০ গোলে ইস্টবেঙ্গল জয় ছিনিয়ে নিয়েছিল। গত ৮ ডার্বিতে টানা হারের পর অবশেষে জয় ছিনিয়ে নিয়েছিল লাল হলুদ শিবির। সবুজ মেরুন বাহিনীর সামনে সুযোগ সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার।

ইতিহাস বলছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান প্রথম মাঠে নামে ১৯২১ সালের ৮ অগাস্ট। কোচবিহার কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ২ দল। সেই ম্যাচ যদিও ড্র হয়েছিল। এরপর থেকে এখনও পর্যন্ত ৩৯০টি ম্যাচে মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে লাল হলুদ শিবিরই টেক্কা দিয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে। মোট ১৩৮টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে ১২৭ ম্যাচে মোহনবাগান জয় ছিনিয়ে নিয়েছে। ১২৫টি ম্যাচ এখনও পর্যন্ত ড্র হয়েছে। ১৯৭৫ সালের ৩০ সেপ্টেম্বর আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগানকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছিল। যা এখনও পর্যন্ত ডার্বির ইতিহাসে সর্বাধিক জয়। ডার্বিতে এখনও পর্যন্ত সর্বাধিক ১৯টি গোল করেছেন বাইচুং ভুটিয়া। 

ডুরান্ড কাপের ইতিহাসেও কিন্তু পাল্লা ভারী কুয়াদ্রাতের দলেরই। চলতি মরসুমের একটি ডার্বি মিলে এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে মোট ২১বার মুখোমুখি হয়েছে ২ দল। এর মধ্যে রয়েছে ১১টি ফাইনাল। ইস্টবেঙ্গল মোট ৯টি ম্যাচ জিতেছে। মোহনবাগান ৭টি ম্যাচ জিতেছে। 

উল্লেখ্য,  ১৯ বছর পর এবারের ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল। ২০০৪ সালে শেষবার ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছেছিল লাল হলুদ শিবির। সেই ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়ে চ্য়াম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। তবে এরপরে অবশ্য মোহনবাগান আরও একবার ডুরান্ড ফাইনালে জায়গা করে নিয়েছিল। তবে ২০১৯ সালে শেষবার ডুরান্ড ফাইনালে পৌঁছে গোকুলামের কাছে হারতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। 

এদিকে, দল ফাইনালে ওঠার পর মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, ''আগামী রবিবার ডুরান্ড ফাইনাল। ফাইনালে যে দলটা উঠেছে, গত ৪ বছরের মধ্যে এখন আমরা সেরা ফর্মে রয়েছি। আমি নিশ্চিত কঠিন ম্যাচ হবে, অত্যন্ত কঠিন ম্যাচ হবে। তবে আমাদের ছেলেরাও লড়াই করবে।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget