এক্সপ্লোর

অদ্ভূত, অবিশ্বাস্য, ধোনি খারাপ দৃষ্টান্ত তৈরি করলেন, সমালোচনায় প্রাক্তন ক্রিকেটাররা

মঞ্জেরেকর বলেছেন, শুধু জরিমানা দিয়েই রেহাই পেয়ে গেলেন ধোনি। এজন্য তাঁকে ভাগ্যবান বলতে হয়।

জয়পুর: আইপিএলের ম্যাচে মাঠে নেমে আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এই ঘটনার সমালোচনায় মুখর হলেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁরা বলছেন, এই অদ্ভূত ও অবিশ্বাস্য ঘটনা একটা খারাপ নজিক হয়ে থাকল। বরফ শীতল মস্তিষ্কের জন্য কেরিয়ারে ক্যাপ্টেন কুল হিসেবে খ্যাতি রয়েছে ধোনির। সেই সংযত স্বভাবের সম্পূর্ণ বিপরীত মেরুতে গিয়ে মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক শুরু করেন ধোনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে একটি একটি বল নো ডাকা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্ক করায় ধোনিক ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। কিন্তু ধোনির আচরণের তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন, প্রাক্তন অজি ক্রিকেটার মার্ক ওয়া, মাইকেল স্লেটার, শন টেট। ক্ষুব্ধ ভন বলেছেন, অধিনায়ক (ধোনি) পিচে নেমে ছুটে আসবেন, এটা এতে পারে না। আমি ধোনিকে জানি এবং দেশের জন্য অনেক কিছুই করে থাকতে পারেন কিন্তু ডাগ আউট থেকে বেরিয়ে গিয়ে আম্পায়ারের দিকে আঙুল তোলার অনুমতি কারুর নেই। এটা একেবারেই মেনে নেওয়া যায় না। অধিনায়ক হিসেবে এমন নজির তৈরি করা যায় না। রাজস্থান রয়্যালসের প্রাক্তন পেসার শন টেট বলেছেন, মাঠে ধোনির ঢুকে পড়াটা খুবই অদ্ভূত লাগল। এভাবে কেউ মাঠে ঢুকে পড়তে পারে না। এটা কোনও গলির বা অনূর্দ্ধ ১০ ক্রিকেট নয়..আমার মনে হয়, ধোনি মাঝেমাঝে ভুলে যায় যে ও খেলোয়াড়। টেট বলেছেন, ধোনি তো ম্যাচ আধিকারিক নন। খেলোয়াড় কখনও ম্যাচ আধিকারিককে নিয়ন্ত্রণ করতে পারেন না। ম্যাচের ধারাভাষ্যকার স্লেটার বলেছেন, আম্পায়ারের সঙ্গে কথা বলতে এর আগে কোনও অধিনায়ককে মাঠে ঢুকে পড়তে দেখিনি। অবিশ্বাস্য। মার্ক ওয়া ট্যুইট করে বলেছেন, আইপিএল ম্যাচে চাপ রয়েছে। কিন্তু অধিনায়ক ধোনি যা করলেন তাতে হতাশ বলেও উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে মার্ক ওয়া কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক অশ্বিনের মাঁকড়ীয় আউট নিয়েও একই ধরনের মন্তব্য করেছেন। আকাশ চোপড়া,দীপ দাশগুপ্ত ও সঞ্জয় মঞ্জেরেকরের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও ধোনির আচরণ নিয়ে সন্তুষ্ট নন। দাশগুপ্ত বলেছেন, চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলার অধিকার রয়েছে। কিন্তু ম্যাচ চলাকালে মাঠে ঢুকে পড়াটা ঠিক নয়। চোপড়া নিম্নমানের আম্পায়ারিং সঙ্গে খারাপ নজির গড়ায় ধোনিরও সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আইপিএলে আম্পায়ারিং একেবারেই ভালো হচ্ছে না। নো বল দিয়েও পরে সিদ্ধান্ত বদলানো হল। এতে ক্ষুব্ধ হওয়ার কারণ রয়েছে। কিন্তু আউট হওয়ার পর বিপক্ষের অধিনায়কের পিচে ঢুকে পড়ার কোনও অধিকারই নেই। মঞ্জেরেকর বলেছেন, শুধু জরিমানা দিয়েই রেহাই পেয়ে গেলেন ধোনি। এজন্য তাঁকে ভাগ্যবান বলতে হয়। বাদানি বলেছেন, ধোনির এই ব্যবহারে বিস্মিত। এটা একেবারেই ক্যাপ্টেন কুলের সঙ্গে মানানসই নয়। ভারতীয় দলের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা এক্ষেত্রে নিন্মমানের আম্পায়ারিংকে দুষেছেন।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget