এক্সপ্লোর

Christian Eriksen Health Update: হাসপাতালে এরিকসেনকে হাসতে দেখে স্বস্তি, ওর জন্যই খেলব, বলছেন সতীর্থ স্মাইকেল

হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ডেনমার্কের সেরা তারকা। তাতেই সংজ্ঞা হারান তিনি

পার্কেন: গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল দৃশ্যটা দেখে। খেলা চলাকালীন মাঠের মধ্যে আচমকা লুটিয়ে পড়ছেন ডেনমার্কের সেরা তারকা, ক্রিস্তিয়ান এরিকসেন। ডেনমার্কের ফুটবলাররা তো বটেই, প্রতিপক্ষ ফিনল্যান্ডের ফুটবলাররাও আতঙ্কে দিশাহারা। অনেকেই আশঙ্কা করেছিলেন, কোনও বিপর্যয় না নেমে আসে টুর্নামেন্টের ওপর। ক্রিকেট, ফুটবল, টেনিস থেকে শুরু করে অ্য়াথলেটিক্স, গোটা বিশ্বের সমস্ত ক্রীড়ার তারকারা প্রার্থনা শুরু করেছিলেন।

ভাল আছেন মাঠেই সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়া এরিকসেন। ইউরোপের ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা আগেই জানিয়েছিল, হাসপাতালে স্থিতিশীল রয়েছেন এরিকসেন। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। শ্বাস-প্রশ্বাসও এখন স্বাভাবিক। সোমবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সতীর্থ গোলকিপার ক্যাসপার স্মাইকেল। প্রাক্তন তারকা গোলকিপার পিটার স্মাইকেলের ছেলে বলেছেন, 'হাসপাতালে ওকে হাসতে দেখে কী যে ভাল লেগেছে। স্বাভাবিক রয়েছে এরিকসন। টুর্নামেন্টে আমরা এখনও রয়েছি। ওর জন্যই জিততে চাই। সেই সমস্ত ভক্তদের জন্য জিততে চাই যাঁরা ওই পরিস্থিতিতে আমাদের মতোই কিংকর্তব্যবিমূঢ় ছিলেন।'

দুই দলের ফুটবলারদের অনুরোধে শনিবার ইউরো কাপে স্থগিত হয়ে যাওয়া ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ ফের শুরু করা হয়েছিল। হেরে গিয়েছিল ডেনমার্ক। উয়েফা জানিয়েছিল, দ্রুত সুচিকিৎসার জন্য জীবনরক্ষা হয়েছে এরিকসেনের। মাঠে যেভাবে চিকিৎসা করা হয়েছিল, তা অনবদ্য। পাশাপাশি এরিকসেনের সতীর্থরা যে সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে মাউথ টু মাউথ অক্সিজেন দিয়েছেন বা মাঠে চিকিৎসা চলার সময় তাঁকে ঘিরে একটা বলয় রচনা করেছিলেন, তারও প্রশংসা করা হয়েছিল উয়েফার তরফে।

শনিবার ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠেই সংজ্ঞাহীন হয়ে পড়েন ডেনমার্কের ফুটবলার এরিকসেন। খেলা চলাকালীন হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন এরিকসেন। তাঁকে কেউ ধাক্কা মারেননি। নিজে থেকেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে অবস্থার গুরুত্ব বুঝে খেলা থামিয়ে দেন রেফারি অ্যান্টনি টেলর। সবাই ছুটে যান এরিকসেনের দিকে। মাঠেই শুরু হয় প্রাথমিক চিকিৎসা। এরপর এরিকসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ডেনমার্কের সেরা তারকা। তাতেই সংজ্ঞা হারান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget