এক্সপ্লোর

উইকেট এতটাই মন্থর ছিল যে ধোনির মতো ব্যাটসম্যানের পক্ষেও ব্যাট করা ছিল কঠিন, বললেন ম্যাক্সওয়েল

বিশাখাপত্তনম: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ফের মহেন্দ্র সিংহ ধোনির মন্থর ব্যাটিং নিয়ে ফের সমালোচক মহলে কাটাছেঁড়া শুরু হয়েছে। যদিও গ্লেন ম্যাক্সওয়েল মনে করছে, নিচু ও ঢিমে গতির উইকেটে ব্যাটিং করাটা একেবারেই সহজ কাজ ছিল না। বিশাখাপত্তনমের পিচে বল সেভাবে ব্যাটে আসছিল না। ফলে ব্যাটসম্যানরা শট খেলতে সমস্যায় পড়েছিলেন।  ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ৩৭ বলে ২৯ রান করেন। ভারত ৭ উইকেটে ১২৬ রান তোলে। টি ২০ ক্রিকেটে এই স্কোর একেবারেই ভদ্রস্থ বলা চলে না। ধোনি যখন ব্যাট করছিলেন, তখন একের পর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত। অন্যপ্রান্তে যজুবেন্দ্র চাহলকে সঙ্গে নিয়ে ধোনি উইকেট পতন আটকানোর চেষ্টা করেন। ধোনির পাশে দাঁড়িয়ে ম্যাক্সওয়েল বলেছেন, এই উইকেটে স্লো স্টাইক রেট যুক্তিগ্রাহ্য। যে কোনও ব্যাটসম্যানের পক্ষেই স্কোর করা ছিল কঠিন। পিচে বল নিচু হয়ে আসছিল। ধোনির ব্যাট থেকে একটি মাত্রই ছক্কা এসেছে। ম্যাক্সওয়েল বলেছেন, ধোনি অবশ্যই বিশ্বমানের ফিনিসার। সেই ধোনিও ব্যাটের মাঝখান দিয়ে খেলতে অসুবিধায় পড়ে যাচ্ছিল। তাই আমার মনে হয়, উইকেটে থেকে স্ট্রাইক নিজের কাছে রাখার যে চেষ্টা ধোনি করেছিল, তা একেবারেই সঠিক। ও শেষ ওভারে একটা ছয় মেরেছে। এটাই দেখিয়ে দেয় যে, উইকেট কতটা কঠিন ছিল। ধোনিকে শান্ত রাখার জন্য বোলারদেরও প্রশংসা করেছেন ম্যাক্সওয়েল। তিনি বলেছেন, ধোনিকে শেষ কয়েকটা ওভারে একটা বাউন্ডারি মারতে দেওয়া মানে বোলারদের চেষ্টা দারুণ ছিল। অজি ব্যাটসম্যানরা চাহল ও অভিষেককারী মায়াঙ্ক মার্কণ্ডকে টার্গেট করেছিলেন। ম্যাক্সওয়েল বলেছেন, এ ধরনের পরিবেশে জসপ্রিত বুমরাহ ও ক্রুণাল পান্ড্যকে খেলা খুবই কঠিন। কারণ, ওরা লো শর্ট বাউন্স দিতে পারে। ব্যাটের মুখ খোলার সুযোগ খুব একটা দেয় না।

সেরা শিরোনাম

Kuldeep Yadav: প্রয়োজন আর মাত্র ২ উইকেট, ওয়ান ডে-তে এলিট লিস্টে ঢোকার হাতছানি কুলদীপের সামনে
প্রয়োজন আর মাত্র ২ উইকেট, ওয়ান ডে-তে এলিট লিস্টে ঢোকার হাতছানি কুলদীপের সামনে
Deepak Chahar: বাবার অ্যাকাডেমিতে অনুশীলন করতে এসে বিপদ, চুরি গেল মুম্বই ইন্ডিয়ান্স তারকার লক্ষাধিক টাকার ব্যাট
বাবার অ্যাকাডেমিতে অনুশীলন করতে এসে বিপদ, চুরি গেল মুম্বই ইন্ডিয়ান্স তারকার লক্ষাধিক টাকার ব্যাট
Kapil On Virat: বিশ্বকাপেই কি শেষ হবে ক্রিকেটে 'বিরাট অধ্যায়'? কপিল দেব মনে করেন...
বিশ্বকাপেই কি শেষ হবে ক্রিকেটে 'বিরাট অধ্যায়'? কপিল দেব মনে করেন...
Neeru Dhanda: এশিয়ান গেমসের মঞ্চে ইতিহাস গড়ে নীরু বলছেন, 'সোনার পদক মায়ের গলায় পরিয়ে দিতে চাই'
এশিয়ান গেমসের মঞ্চে ইতিহাস গড়ে নীরু বলছেন, 'সোনার পদক মায়ের গলায় পরিয়ে দিতে চাই'

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget