এক্সপ্লোর

লর্ডসে ছয় উইকেটের কীর্তি গড়ে রোমাঞ্চিত শাহিন, বলছেন পাক কিংবদন্তিদের কথা ভাবলে বোঝা যায় এই নজির কেন অবিশ্বাস্য

বিশ্বকাপে সর্বকনিষ্ঠ বোলার হিসাবে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব এখন শাহিনের দখলে। প্রথম পাক বোলার হিসাবে বিশ্বকাপে এক ম্যাচে ছয় উইকেট নেওয়ার নজিরও গড়লেন

লন্ডন: বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেট নিয়ে তিনি রেকর্ডবুকে ঢুকে পড়েছেন। শাহিন আফ্রিদির উপলব্ধি, লর্ডসে এই কৃতিত্ব অর্জন করা ‘অবিশ্বাস্য’। বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৩৫ রান খরচ করে ছয় উইকেট নিয়েছেন শাহিন। বিশ্বকাপে সর্বকনিষ্ঠ বোলার হিসাবে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব এখন শাহিনের দখলে। শুক্রবার বাঁহাতি পাক পেসারের বয়স ছিল ১৯ বছর ৯০ দিন। ম্যাচের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শাহিন। বলেছেন, ‘নিজের পারফরম্যান্স নিয়ে আমি ভীষণ খুশি। ছয় উইকেট নেওয়াটা অবিশ্বাস্য।’ প্রথম পাক বোলার হিসাবে বিশ্বকাপে এক ম্যাচে ছয় উইকেট নেওয়ার নজির। শাহিন বলছেন, ‘পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তিদের কথা ভাবলে মনে হবে এটা দুর্দান্ত একটা রেকর্ড। লর্ডসে ছয় উইকেট নিতে পারাটা আমার এবং আমার পরিবারের কাছে বিরাট বড় এক মুহূর্ত। লর্ডসকে বলা হয় হোম অফ ক্রিকেট। এই মাঠের বিশেষত্ব রয়েছে।’ কেরিয়ারে এটাই প্রথম বিশ্বকাপ। শাহিন বলছেন, ‘শেষ চারটি ম্যাচে এত ভাল ক্রিকেট খেলার পরেও বিদায় নিতে হওয়ায় ভীষণ হতাশ। এটা আমার এবং দলের বেশ কয়েকজনের প্রথম বিশ্বকাপ। ভবিষ্যতের জন্য সেটাই বড় খবর।’ ব্যাট হাতে বাংলাদেশের বিরুদ্ধে সফল ইমাম উল-হক। তাঁর সেঞ্চুরিই পাকিস্তানকে ৩১৫/৯ স্কোরে পৌঁছে দিয়েছিল। তবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হওয়ায় মর্মাহত ইমাম। পয়েন্ট সমান হলেও নিউজিল্যান্ডের চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যেতে হয়েছে ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের। ইমাম বলেছেন, ‘অস্ট্রেলিয়ার কাছে হারটা আমার কাছে বড় ধাক্কা ছিল। ওই ম্যাচে আমি ক্রিজে সেট হয়ে গিয়েছিলাম এবং ভাল খেলছিলাম। পাকিস্তানকে ওই ম্যাচটা জেতানো উচিত ছিল। আমরা দ্রুত চার উইকেট হারিয়েছিলাম। সেখান থেকে ম্যাচটা জিতিয়ে আসা উচিত ছিল আমার। বিশ্বকাপে একটা বড় দলকে হারানোও হত। ভাল শুরু করার পরেও বড় রান পাচ্ছিলাম না। আমার বয়স কম এবং এই বিশ্বকাপ থেকে অনেক কিছু শিখলাম। নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছি এবং আমি নিশ্চিত সেটা ভবিষ্যতে আমাকে সাহায্য করবে।’

সেরা শিরোনাম

Aaryavir Sehwag: পাপা ক্যাহতা হ্যায় বড়া নাম করেগা! ১৪৩ বলে ১৭৩ করে হইচই ফেলে দিয়েছে সহবাগ-পুত্র, মুগ্ধ বীরু
পাপা ক্যাহতা হ্যায় বড়া নাম করেগা! ১৪৩ বলে ১৭৩ করে হইচই ফেলে দিয়েছে সহবাগ-পুত্র, মুগ্ধ বীরু
Mumbai Indians: অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
IND vs WI 5th T20I: কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?
কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?
Kapil Dev on CJP Protest: 'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের
'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget